ফায়ার এইচডি ১০ ট্যাবের নতুন সংস্করণ
অনলাইন ডেস্ক
বাজারে এসেছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে ফায়ার এইচডি ১০ ট্যাবলেটের নতুন সংস্করণ। ট্যাবলেটটিতে রয়েছে আট ঘণ্টা ব্যাকআপের শক্তিশালী ব্যাটারি। নতুন এই সংস্করণটি পাওয়া যাচ্ছে অ্যামাজনের ওয়েবসাইটে।
১০ দশমিক এক ইঞ্চি আইপিএস ডিসপ্লের ডিভাইসটির স্ক্রিন রেজ্যুলেশন ১২৮০x৮০০ পিক্সেলস। এর স্ক্রিন ঘনত্ব ১৪৯ পিপিআই। ট্যাবটির রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৭২০ পিক্সেলের এইচডি ফ্রন্ট ক্যামেরা।
এতে আরো রয়েছে ১ দশমিক ৫ গিগাহার্জ কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসর ও এক জিবি র্যাম। ১২৮ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে এতে। ট্যাবলেটটিতে রয়েছে শক্তিশালী ব্যাটারি। ফুল চার্জ হতে সময় লাগবে পাঁচ ঘণ্টা। একবার চার্জ দিলে চলবে টানা আট ঘণ্টা।
এছাড়াও ট্যাবলেটটিতে রয়েছে ওয়াই-ফাই নেটওয়ার্ক। রয়েছে ৩ দশমিক ৫ মিলিমিটার অডিও স্টেরিও জ্যাক, যার সঙ্গে রয়েছে স্টেরিও স্পিকার ও ডলবি অডিও। ট্যাবলেটটি চলবে ফায়ার অপারেটিং সিস্টেম ৫ এ।
কালো, সাদা ও সিলভার অ্যালুমিনিয়াম এই তিন রঙে পাওয়া যাচ্ছে এটি। ট্যাবলেটটির দাম নির্ধারণ করা হয়েছে ২৮৯ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ২৩ হাজার টাকা। ৩২ জিবি স্টোরেজের দাম ২৫৯ ডলার এবং ১৬ জিবি স্টোরেজের দাম ২২৯ ডলার। সূত্র:পিসিএমঅ্যাজি


