English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ১৬:২৫

মহাকাশে নাসার ঘর

অনলাইন ডেস্ক
মহাকাশে নাসার ঘর
মহাকাশে একটি ছোট্ট ঘর বানিয়ে তাতে অক্সিজেন সমৃদ্ধ বাতাস ভরতে সক্ষম হয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বিজ্ঞানীরা। এটা ছিল নাসার একটা প্রাথমিক গবেষণা। পৃথিবীর বাইরে বসবাসযোগ্য অবস্থা তৈরিতে এটা বিজ্ঞানীদের একটি বড় সাফল্য।
 
ওই গবেষণার সফলতার পর আরও বড় কিছু করতে চাইছে নাসা। ছোট ওই ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৩ ফুট ও ১০.৫ ফুট। অর্থাৎ এর আকার একটি বেডরুমের মত। এতে এয়ার ট্যাঙ্ক দিয়ে বাতাস ভরা হয়েছে। মোট কাজটি সম্পূর্ণ করতে নাসার বিজ্ঞানীদের সময় লেগেছে তিন দিন।
 
প্রথমে ঘরের মতো আকৃতির বস্তুটিকে মহাকাশে প্রতিস্থাপন করেন বিজ্ঞানীরা। এরপরে সেটিকে হাওয়া দিয়ে ফুলিয়ে ঘরের আকার দেয়া হয়। একটি বেসরকারি এরোস্পেস কোম্পানির সাহায্যে মহাকাশে এই বসবাসযোগ্য ঘরটি বানিয়েছে নাসা। 
 
নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ বা মঙ্গল অভিযানে গিয়ে এই ঘরটিকে মহাকাশে হোটেলের মতো ব্যবহার করতে পারবেন মহাকাশচারীরা।