আলোতে স্ক্রিন দেখতে সমস্যা নেই সিম্ফনি এইচ ৩০০
অনলাইন ডেস্ক
সম্প্রতি বাজারে এসেছে সিম্ফনি ব্র্যান্ডের এইচ ৩০০ মডেলের অ্যান্ড্রয়েডচালিত হ্যান্ডসেট। পাঁচ ইঞ্চি ডিসপ্লের এই হ্যান্ডসেটটিতে রয়েছে ব্যবহারবান্ধব কিছু ফিচার ও সুবিধা। সাশ্রয়ী দামের ফোনের মধ্যে এইচ ৩০০ মডেলটিকে ‘স্মার্ট’ ফোন বলছে সিম্ফনি।
স্মার্টফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে পাঁচ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে। এর রেজল্যুশন ১২৮০ বাই ৭২০। সূর্যের আলোতেও স্ক্রিন দেখতে সমস্যা হয় না। ২ জিবি র্যাম ও ১৬ জিবি রমের ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
গ্রাহকদের প্রথমে নজর কাড়বে এর নকশার দিক থেকে। ফোনটি ধরতেও বিশেষ সুবিধা। টুজি ও থ্রিজি উভয় নেটওয়ার্ক ব্যবহার করা যাবে ডিভাইসটিতে। অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমের ফোনটিতে রয়েছে ১.৪ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর। পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লের ফোনটিতে ফ্ল্যাশসুবিধাসহ পেছনে ১৩ ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
স্পেশাল ফিচার হিসেবে থাকছে জেশচার-সুবিধা। এইচ ৩০০ স্মার্টফোনটিতে আরও রয়েছে ওটিএ ও ওটিজি সাপোর্ট। সঙ্গে বিনা মূল্যে রয়েছে ওটিজি কেব্ল ও একটি ফ্লিপ কাভার। নীল, সোনালি ও বাদামি রঙে বাজারে পাওয়া যাচ্ছে ফোনটি। দাম ৯ হাজার ৪৯০ টাকা।


