English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ০১:৫০

আইফোনের লক খুলে নির্মাতাদের তাক গালালো আইপি বক্স!

অনলাইন ডেস্ক
আইফোনের লক খুলে নির্মাতাদের তাক গালালো আইপি বক্স!

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) অ্যাপলের সাহায্য ছাড়াই আইফোনের লক খুলে প্রযুক্তি বিশ্বে হইচই ফেলে দিয়েছে। তারা কিভাবে আইফোনের লক খুলেছে সে বিষয়ে এখনো অন্ধকারে রয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। সে বিষয়টি এখন পুরানো। 

নতুন খবর হচ্ছে অনলাইন থেকে কেনা ছোট একটি ডিভাইসের সাহায্যে আইফোনের লক খোলার দাবি করেছে খোদ যুক্তরাজ্যের দ্য মেইল অন সানডে পত্রিকা। 

‘আইপি বক্স’ নামের এ ডিভাইসটি আইফোনের সঙ্গে জুড়ে দিলেই অনবরত কোড ইনপুট করে ছয় ঘণ্টার মধ্যেই সঠিক কোডটি বের করতে পারে। শুধু তাই নয়, আইফোনে থাকা সব তথ্যও জানার সুযোগ করে দেয়। ডিভাইসটির দামও বেশি নয়, মাত্র ১২০ পাউন্ড। এরই মধ্যে ডিভাইসটি কাজে লাগিয়ে ‘আইফোন ৫সি’-র লক খুলেছে দ্য মেইল অন সানডে কর্তৃপক্ষ। সূত্র : ডেইলি মেইল