অফারের তথ্য জানাবে অ্যাপ
অনলাইন ডেস্ক
তথ্য-প্রযুক্তির এ যুগে প্রতিদিন দেশের নামিদামি কোম্পানি দিচ্ছে নানা অফার। পাশাপাশি দিচ্ছে আকর্ষণীয় ছাড়। প্রযুক্তির এতো সেবা থাকা সত্ত্বেও অফার সম্পর্কে অনেকেই জানেন না। তাই কোম্পানির অফারগুলো জানার জন্য একটি অ্যাপ অ্যাপ্লিকেশন তৈরি করেছে দেশি প্রতিষ্ঠান ‘ক্যান্ডি’।
অ্যাপটির বিষয়ে প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, দেশের অনেক স্মার্টফোন ব্যবহারকারীব্যস্ত সময় পার করে। ফলে সংবাদ বা প্রতিষ্ঠানের ছাড় সম্পর্কে জানতে পারেন না। সেই সমস্যা সমাধানে এই অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে।
অ্যাপটির কাজ শুরু হয় ২০১৫ সালের মে মাসে। প্রথম বেটা সংস্করণ উম্মুক্ত হয় গত বছরের নভেম্বর। আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ক্যান্ডি অ্যাপ্লিকেশনটি জিপি অ্যাকসেলারেটরে নির্বাচিত পাঁচ স্টার্টআপে নির্বাচিত হয়।
অফার ও ছাড় বিষয়ে জানতে স্মার্টফোনে ক্যান্ডি অ্যাপ্লিকেশনটি ইন্সটল করতে হবে। অ্যাপ্লিকেশনটি ব্যবহারকরে লকস্ক্রিনে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ সংবাদ ও নানা অফার সম্পর্কে তথ্য। নামিদামি ব্র্যান্ডের অফার বা ছাড়, মোবাইল অপারেটরের বিভিন্ন অফার জানা যাবে এ অ্যাপটির মাধ্যমে। চমৎকার
এ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে এই লিংক http://www.getkandy.com/ থেকে।


