English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ১৭:০২

ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না

নিজস্ব প্রতিবেদক
ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম অভিযোগ করেছেন, আঙুলের ছাপে সিম নিবন্ধনের কারণে যাদের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে তারাই এটা নিয়ে ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্র করে তাকে দমিয়ে রাখা যাবে না।
 
বুধবার সকালে সচিবালয়ে তার দফতরে দেশের মোবাইলফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। আঙুলের ছাপে সিম নিবন্ধনের অগ্রগতি সম্পর্কে জানতে তিনি এ বৈঠক ডাকেন।
 
আঙুলের ছাপ সিম নিবন্ধনে উচ্চ আদালতে রিট প্রসঙ্গে তিনি বলেন, ‘সময় মতো রিটের জবাব দেওয়া হবে। ১৬ ডিসেম্বরে শুরু হওয়া এ পদ্ধতিতে এই পর্যন্ত আড়াই কোটির বেশি সিম নিবন্ধিত হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত বাকী সিম নিবন্ধন করা যাবে।