English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ১৫:০৭

বিসিএস কমিটির নির্বাচনে বিজয়ী সুব্রত সরকার

নিজস্ব প্রতিবেদক
বিসিএস কমিটির নির্বাচনে বিজয়ী সুব্রত সরকার
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১৬-১৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।
 
সোমবার সমিতির ধানমন্ডির ইনোভেশন সেন্টারে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সাত সদস্য বিশিষ্ট কমিটির পরিচালকদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা।
 
সাত সদস্য বিশিষ্ট কমিটির পরিচালকরা হলেন- সুব্রত সরকার, ইউসুফ আলী শামীম, এ টি শফিক উদ্দিন আহমেদ, আলী আশফাক, মো. শাহিদ-উল-মুনীর, এস এম ওয়াহিদুজ্জামান এবং নাজমুল আলম ভূঁইয়া জুয়েল।
 
১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন এবারের কার্যনির্বাহী কমিটির পদের জন্য। যেখানে পরিচালক হিসেবে সুব্রত সরকার পেয়েছেন ৪৮৫, ইউসুফ আলী শামীম ৪৭১, এ টি শফিক উদ্দিন আহমেদ ৪৬২, মো. শাহিদ-উল-মুনীর ৪৬২, আলী আশফাক ৪৪৬, এস এম ওয়াহিদুজ্জামান ৪০৫ এবং নাজমুল আলম ভূঁইয়া জুয়েল ৩৯০ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।
 
নির্বাচনে অংশ নেওয়া অপর তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফা জব্বার পেয়েছেন ৩৬৪, মো. মাজহারুল ইমাম ৩৫৩ এবং মিজানুর রহমান ২৯০ ভোট। এবারে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৮৫টি। এর আগে ১৪ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করে বিসিএস ঢাকা কমিটি ছাড়াও দেশের আরও আটটি শাখা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচনে গঠিত বোর্ড।
 
এদিকে আটটি আঞ্চলিক শাথার মধ্যে ছয়টিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তবে সিলেট ও খুলনার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেগুলোতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল যথাক্রমে ১২ জন ও আটজন।