কাল বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১৬-১৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামীকাল সোমবার বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ চলবে। সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কার্যনির্বাহী পদে ১০ জন প্রার্থীরা হলেন- মোস্তাফা জব্বার (আনন্দ কম্পিউটার্স), ইঞ্জিনিয়ার সুব্রত সরকার (সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনাল), ইউসুফ আলী শামীম (কম্পিউটার পয়েন্ট), নাজমুল আলম ভূঁইয়া জুয়েল (সাইবার কমিউনিকেশন্স), মো. মাজহারুল ইমাম (ইলেকট্রোসনিক), মো. শাহিদ-উল-মুনীর (ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লি.), এ.টি. শফিক উদ্দিন আহমেদ (ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন লি.), এস.এম. ওয়াহিদুজ্জামান (মাইক্রো সান সিস্টেমস), আলী আশফাক (আরএম সিস্টেমস লি.) এবং মো. মিজানুর রহমান (সফট জোন ইন্ক)।
বাণিজ্য সংগঠন বিধিমালা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সংঘবিধি অনুসারে এবারের নির্বাচনে সমিতির ৭২৭ ভোটার উল্লিখিত ১০ প্রার্থীর মধ্য হতে ২০১৬-২০১৭ মেয়াদের জন্য ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচন করবেন। বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষে একই দিন ভোট গণনা করা হবে। তাতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ৭ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে।


