English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ১৫:৪৭

ইন্ডিগোগো পানির দামে দিবে কম্পিউটার

নিজস্ব প্রতিবেদক
ইন্ডিগোগো পানির দামে দিবে কম্পিউটার
বিশ্বের সবচেয়ে কম দামে কম্পিউটার তৈরি করছে চীনের সেনজেনের বাইরে ইন্ডিগোগো নামে নতুন একটি কোম্পানি। অ্যানড্রয়েডভিত্তিক রিমিক্স ২.০ অপারেটিং সিস্টেমে পরিচালিত নতুন এই ডেস্কটপ পিসিটি। ‘আনুইগা এস৯০৫’ নামের চীপসেটের এই ডেস্কটপ পিসিটি পৃথিবীর সর্বনিম্ন মূল্যের ৬৪ বিটের অ্যানড্রয়েড ডেস্কটপ পিসি।
 
এ ডেস্কটপ পিসিটি পৃথিবীর যেকোনো অ্যানড্রয়েড ডিভাইসের চেয়ে সস্তা। নির্মাতা ডেস্কটপের অন্যান্য উপাদানগুলোতেও খরচ কমাতে পেরেছে। এই ডিভাইসটিতে ওয়াইফাই এবং ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে। তবে ডিভাইসটিতে স্পিকার, ক্যামেরা অথবা কোন ডিসপ্লে নেই। এগুলো আলাদভাবে পোর্টের মাধ্যমে সংযোজন করতে হবে।
 
অ্যানড্রয়েডভিত্তিক এ অপারেটিং সিস্টেমের পিসিটি স্বল্প বৈদ্যুতিক শক্তিতে চলতে পারে। এতে মাল্টি টাস্কিং উইন্ডাতে কাজ করার সুযোগ রয়েছে। ‘আনুইগা এস৯০৫’ ডেস্কটপ পিসিতে কাজ করলে অনেকটা ক্রমবুকে কাজ করার অভিজ্ঞতা পাওয়া যাবে। পিসিতে একসাথে কয়েকটি অ্যানড্রয়েড অ্যাপস চালানো যাবে। 
 
আনুইগা এস৯০৫ এ রয়েছে ২ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর এবং মালি-৪৫০ এমপি৫ জিপিইউ। এতে এইচডিএমআই ২.০ পোর্ট রয়েছে এবং ৪কে ভিডিও ডিকোড করার অপশন রয়েছে। ১ জিবি র‌্যামে ডেস্কটপ পিসিটি। এতে ইউএসবি পোর্টও রয়েছে। প্রথম ১০০ জন ক্রেতার জন্য ডিভাইসটির মূল্য ৩০ ডলার। পরবর্তী গ্রাহকদের জন্য এই মূল্য হবে ২৫ ডলার।