English Version
আপডেট : ১২ মার্চ, ২০১৬ ১৫:৩৭

স্মার্টফোন টি-৫০ উন্মোচন করেছে প্যানাসনিক

অনলাইন ডেস্ক
স্মার্টফোন টি-৫০ উন্মোচন করেছে প্যানাসনিক
সম্প্রতি বাজারে স্মার্টফোন ‘টি-৫০’ উন্মোচন করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক। ‘টি-৫০’ ডিভাইসটিতে ৪.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
 
সেইল সফটওয়ারের এই ক্যামেরাতে একাধিক ফটোগ্রাফি অপশন পাওয়া যাবে। এছাড়াও এই ক্যামেরা দিয়ে ৯টি বিউটি মোডে ছবি তোলা যাবে।
 
স্মার্টফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল মেমরি, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। থ্রিজি ডুয়াল সিমের এই ফোনটিতে ১৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। 
 
নতুন এই স্মার্টফোনটিতে প্যানাসনিকের নিজস্ব ‘সেইল’ ইউজার ইন্টারফেস রয়েছে। গুগলের অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ সংস্করণের উপর ভিত্তি করে তৈরি এই ইউজার ইন্টারফেসটি বিশেষভাবে টি-৫০ এর জন্যই তৈরি করা হয়েছে। যার ফলে এই বাজেট ফোনেও একসঙ্গে মসৃণ গতিতে একাধিক অ্যাপ ব্যবহার করা যাবে বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
 
ডিভাইসটি ভারতীয় বাজারে তিন রঙে পাওয়া যাবে। ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ৪ হাজার ৯৯০ রুপি।  ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি বাজারে দাঁড়ানোর শেষ চেষ্টা করছে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা। 
 
খবর টাইমস অব ইন্ডিয়া