English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১৫:২৯

ফেইসবুক লাইট ব্যবহারকারী ১০ কোটি

নিজস্ব প্রতিবেদক
ফেইসবুক লাইট ব্যবহারকারী ১০ কোটি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের  অ্যাপ্লিকেশন ফেইসবুক লাইট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ।  ফেসবুকের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা হিসেবে গন্য। ইন্টারনেট সেবায় এটি অনন্য রেকর্ড সৃষ্টি করেছে।
 
ভারতে ১৪২ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর মধ্যে ৬৯ মিলিয়ন প্রতিদিন ব্যবহার করছে অ্যাপ্লিকেশনটি। তাদের মধ্যে ১৩৩ মিলিয়ন ব্যবহার করছে স্মার্টফোনে।
 
ফেসবুক লাইট প্রকল্পের কর্মকর্তা বিজয় শঙ্কর জানান, কমদামি মোবাইল ও নিম্নগতির ইন্টারনেটে ফেসবুক ব্যবহারের সুবিধা দেয় অ্যাপটি। এছাড়া অ্যাপটিতে বেশকিছু নতুন ফিচার আনা হয়েছে। এর মধ্যে ভিডিও এবং একাধিক ছবি আপলোড, ছবি জুম করে দেখা ও আগের তুলনায় অ্যাপটিতে দ্রুতগতির করা হয়েছে।
 
তিনি জানান, গত বছরের জুনে অ্যাপটি উম্মুক্ত করা হয়। সম্প্রতি এটি প্রতিমাসে বিশ্বব্যাপী ১০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এটি ফেসবুকের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা।
 
ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো এবং ফিলিপাইনে ফেইসবুক লাইট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সুত্র: টেকইনএশিয়া ও ইকোনোমিক টাইমস