English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১৫:১৯

উড়ন্ত চাক্কির নকশায় অ্যাপলের ক্যাম্পাস

অনলাইন ডেস্ক
উড়ন্ত চাক্কির নকশায় অ্যাপলের ক্যাম্পাস
অ্যাপলের প্রথম হেডকোয়ার্টার থেকে মাইলখানেক দূরে তৈরি হচ্ছে অ্যাপলের নতুন ক্যাম্পাস। ভবনটির নকশা তৈরি করেছে যুক্তরাজ্যভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান ফস্টার অ্যান্ড পার্টনার। ক্যাম্পাসটি তৈরি করছে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান প্রিমিয়ার কম্পোজিট টেকনোলোজি।
 
সম্প্রতি অ্যাপলের ওয়েবসাইটে এ ক্যাম্পাসের ছবি প্রকাশ করা হয়েছে। বড় বড় বাঁকানো কাচের প্যানেল দিয়ে তৈরি অ্যাপলের এ মূল ভবনটি দেখতে অনেকটা উড়ন্ত চাক্কির মতো।
 
নতুন ক্যাম্পাসের মূল ভবনটির আয়তন ২৮ লাখ বর্গফুট। বৃত্তাকার ছাদটি গড়ে ৭০ ফুট লম্বা এবং ১১ ফুট চওড়া ৪৪টি রেডিয়াল প্যানেলের সমন্বয়ে গঠিত। এর ওজন ৮০ টন। এটির ছাদের ওপর থেকে অ্যাপলের নতুন ক্যাম্পাসের চারদিক দেখা যায়।
 
১৩ হাজার কর্মীকে একসঙ্গে জায়গা দিতে পারবে অ্যাপলের নতুন মূল ভবনটি। আর ১ লাখ ২০ হাজার বর্গফুটের ভূগর্ভস্থ মিলনায়তনে হাজার খানেক আসন ধারণক্ষমতা রয়েছে। এরই মধ্যে এই ক্যাম্পাসের প্রায় ৩৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের শেষের দিকেপুরো নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটির উদ্বোধন হবে আগামী বছর। এ ক্যাম্পাসে অ্যাপলের নতুন করপোরেট অফিস এবং পণ্য প্রদর্শনের শোরুম থাকবে। সূত্র:ম্যাশেবল