English Version
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ১০:২৮

স্মার্টফোন ব্যবহারে নানা অসুখ

নিজস্ব প্রতিবেদক
স্মার্টফোন ব্যবহারে নানা অসুখ
স্মার্টফোন ছাড়া যেন আমাদের চলে না। কিন্তু এর বেশি ব্যবহারে আপনার মারাত্মক নানা অসুখ হতে পারে। হতে পারে সেটা জীবনে অার নাও সারতে পারে।
 
সবকিছুর ভালমন্দ আছে। সেটা স্মার্টফোনের ক্ষেত্রেও সত্যি। সে যেমন ভাল বন্ধু হতে পারে, তেমনই মারাত্মক ক্ষতি করতে পারে। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে ইতিমধ্যেই অনেককে চিকিৎসকের শরনাপন্ন হতে হচ্ছে। 
 
স্মার্টফোন ব্যবহারের সমস্যাগুলো তুলে ধরা হলো-
খবরের কাগজ বা বই পড়ার ক্ষেত্রে সাধারণত চোখ থেকে গড়ে ৪০ সেন্টিমিটার দূরত্ব থাকে। স্মার্টফোন ব্যবহারকারীরা সাধারণত চোখ থেকে ৩০ সেন্টিমিটার দূরত্ব রেখে তা ব্যবহার করেন। অনেকের ক্ষেত্রে এ দূরত্ব মাত্র ১৮ সেন্টিমিটার। এতে করে মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির সমস্যা দেখা দিতে পারে।
 
স্মার্টফোন কান থেকে তো আর দূরে রেখে তো আর ব্যবহার করা যায় না। ফলে বেশি সময় কানে ফোন রেখে কথা বললে সমস্যা তৈরি হয়। তুলনায় হেডফোন ব্যবহার করা ভাল। আবার হেডফোন ব্যবহার করে খুব জোরে গান শুনলে কানের ভিতরের কোষে তার প্রভাব পড়ে এবং মস্তিষ্কেও সমস্যা হয়। চিকিৎসকরা বলছেন, বধির হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে।

অতিরিক্ত সময় ধরে মেসেজ টাইপ করা হলে আঙুলের জয়েন্টগুলোতে ব্যথা হতে পারে এবং অবস্থা বেশি খারাপ হলে আর্থরাইটিসের মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকে  কাজের সময় কাঁধ ও কানের মাঝে ফোন রাখেন। অতিরিক্ত ঝুঁকে বসে দীর্ঘ সময় ধরে মেসেজ পাঠান। এ সবই শরীরে বিভিন্ন অস্থি-সন্ধির ক্ষতি করে। পাকাপাকি ক্ষতি হতে পারে শিরদাঁড়ায়।