English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৬ ১৬:১৩

জেল থেকে মুক্তি দিজোদান

নিজস্ব প্রতিবেদক
জেল থেকে মুক্তি দিজোদান

সম্প্রতি একটি মামলার তদন্তের জন্য হোয়াটস অ্যাপ মেসেজ পাওয়ার অনুরোধে সাড়া না মেলায় ফেইসবুকের লাতিন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট দিয়েগো দিজোদান-কে আটক করে ব্রাজিল পুলিশ। চব্বিশ ঘন্টা জেলে রাখার পর তাকে মুক্তি দেওয়া হয়।

জেল থেকে বেরিয়ে তিনি জানান, ব্রাজিলের জেল কর্তৃপক্ষ তার সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করেছে। আর এই ঘটনার কারণে ব্রাজিলে প্রতিষ্ঠানটির সেবার পরিসর বাড়ানোর কাজে কোন প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি।

শনিবার লাতিন আমেরিকার ব্যবসায়ের ধরন নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে দিজোদান বলেন, "আমাকে অনেক সম্মান করা হয়েছে।" তিনি জানান, হোয়াটস অ্যাপের মেসেজিং সেবা নিরাপদ এবং ফেইসবুক এর মধ্যে দিয়ে যাওয়া কোনো ডেটা অ্যাকসেস করে না। আর এ নিয়ে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের অনুরোধে সায় দেওয়া অসম্ভব। তিনি বলেন, “একটি ফোন থেকে অন্যটিতে তথ্য যেভাবে এনক্রিপটেড থাকে, সেখানে কোনো তথ্য জমা রাখা হয় না যা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা যাবে।”

তাকে শাস্তি দেওয়ার ঘটনায় ব্রাজিলের বাজারে মার্কিন এই প্রতিষ্ঠানটির রাখা কোনো পরিকল্পনার উপর কোনো প্রকার প্রভাব পড়বে না বলেও জানান তিনি। “আমরা ব্রাজিলে অনেক বেশি ওয়াদাবদ্ধ। ব্রাজিল একটি বিশাল বাজার, আর এটি আসলেই ফেইসবুক-কে পছন্দ করে। আমরা দীর্ঘমেয়াদের দিকে বেশি মনোযোগী”, বলেন তিনি।

ফেইসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, দিজোদান-কে মুক্তি দেওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটি খুশি হয়েছে। সেই সঙ্গে এই শাস্তিকে ‘চরম, অসামঞ্জস ব্যবহার’ হিসেবেও আখ্যা দেন তিনি।

একটি সংঘবদ্ধ অপরাধ ও মাদক চোরাচালান মামলা তদন্তের জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ চেয়ে কয়েক দফা অনুরোধের পরেও সাড়া না মেলায় বিচারক দিজোদানকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত। সারা বিশ্বের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যখন, অ্যাপলের কাছে থেকে সরকারের ‘ব্যাকডোর’ চাওয়া নিয়ে ব্যস্ত, ঠিক সেই মূহুর্তে এই ঘটনা ঘটল।