English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৩৬

মাত্র ১৫ হাজার টাকায় স্যামসাংয়ের ল্যাপটপ!

অনলাইন ডেস্ক
মাত্র ১৫ হাজার টাকায় স্যামসাংয়ের ল্যাপটপ!

 

প্রযুক্তির এই যুগে সবার হাতে প্রযুক্তিপণ্য তুলে দেয়া যেমন সময়ের দাবী তেমনি প্রস্তুকারী সংস্থাগুলিও এই প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। ভারতের বাজারে ছাড়া হয়েছে মাত্র আড়ইশ টাকায় স্মার্টফোন। বাংলাদেশ সরকারেরও বিভিন্ন উদ্যোগের কথা শোনা গেছে প্রযুক্তিপণ্যের দাম কমানোর বিষয়ে। তাই প্রযুক্তিপণ্য হয়ে যাচ্ছে সস্তা।

এখন মাত্র ২০০ ডলারে পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের ল্যাপটপ ক্রোমবুক ৩। ভ্যাট এবং ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৫ হাজার টাকা।

সাশ্রয়ী মূল্যের এই ল্যাপটপটিতে আছে ১১.৬ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৩৬৬x৭৬৮ পিক্সেল। ইন্টেল সেলেরন প্রসেসরযুক্ত ল্যাপটপটির এন৩০৫০এটির বিল্টইন মেমোরি ১৬ জিবি। র‌্যাম আছে ২ জিবি। এটিতে ৮০২.১১ এসি ওয়াইফাই ডিভাইস ব্যবহার করা হয়েছে। প্লাস্টিক ফ্রেমের এই ল্যাপটপটি দেখতে বেশ আকর্ষণীয়।