English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৬ ০০:০০

এবার স্মার্টফোন ভাঁজ করে রাখা যাবে পকেটে!

অনলাইন ডেস্ক
এবার স্মার্টফোন ভাঁজ করে রাখা যাবে পকেটে!

দিনে দিনে স্মার্টফোনের সাইজ বড় থেকে বড় হচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে ট্যাব। যা কোনভাবেই পকেটে রাখা সম্ভব নয়। তবে সমস্যা যেখানে আছে বিজ্ঞান দ্রুত তার সমাধানও বের করে ফেলছে। না অবাক হবার কিছু নেই। কারন প্রযুক্তির দুনিয়ায় এখন কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব সেটাই বোঝা মুশকিল। নতুন বছরের শুরুতেই এই নতুন স্মার্টফোনের খবর আসতে পারে।

নতুন ধরনের এই স্মার্টফোন আনছে বিশ্বখ্যাত ব্র্যান্ড স্যামসাং। স্যামসাং এর ব্লগে নতুন প্রোডাক্ট নিয়ে লেখা একটি পোস্ট থেকে এমনটাই জানা গেছে। বছরের শুরুতেই স্যামসাং এমন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে যা ভাঁজ করে পকেটে রাখা যাবে। ২০১৩ সালে প্রথম এই ফোনের প্রটোটাইপ বানানো হয়েছিল। সেই ঘটনার প্রায় তিনবছর পরে ফোনটি বাজারে আসতে যাচ্ছে। ভাঁজ করার পর ডিভাইসটি স্মার্টফোনের মত দেখাবে আবার ভাঁজ খুললে সেটি ট্যাবের আকার ধারণ করবে। ফোনটি নিয়ে স্যামসাং একটি ভিডিও প্রকাশ করেছিল। ভিডিওটি দেখা যাবে এই লিংকে https://youtu.be/MKG7XRsG9KQ