আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৫ ১৪:১৯
এন্ড্রয়েডের জন্য বেস্ট পাঁচটি রেসিং গেম
বর্তমান সময়ে এন্ড্রয়েড গেমিং অনেকের কাছেই নেশার মত। যদি সেটা রেসিং গেম হয় তবে তো কথাই নেই। এগুলোর গ্রাফিক্স কোয়ালিটি এবং থ্রিডি ইফেক্ট এতটাই উন্নত যে কম্পিউটারের গেমের সাথে তুলনা করা যায়। আজ আপনাদের সামনে এন্ড্রয়েডের জন্য সেরা পাঁচটি রেসিং গেম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করব।
১. রিয়েল রেসিং ৩: ফায়ারমাংকিজ স্টুডিও তৈরি করেছে রিয়ের রেসিং ৩ গেমটি। এটি এন্ড্রয়েড প্লাটফর্মের জন্য ভীষণ জনপ্রিয় গেম। ইলেক্ট্রনিক আর্টস এর ব্যানারে গেমটি উন্মুক্ত করা হয়েছে। গেমটির গ্রাফিক্স কোয়ালিটি এতটাই উন্নত যে গাড়ি এবং রাস্তাগুলি বাস্তবের খুবই কাছাকাছি মনে হয়। এন্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে গেমটি খেলতে পারবেন। ও হ্যাঁ রিয়েল রেসিং ৩ সম্পূর্ণ ফ্রি তে ডাউনলোড করা যাবে।
২. এ্যাসফাল্ট ৮ : এয়ারবর্ন : আরেকটি জনপ্রিয় গেম হল এ্যাসফাল্ট ৮:এয়ারবর্ন । গেমটি গুগল প্লে স্টোর এবং এ্যাপল স্টোরে গেমলফ্ট এর ব্যানারে উন্মুক্ত করা হয়েছ। গেমটিতে পঁচানব্বইটি উচ্চক্ষমতাসম্পন্ন গাড়ি আছে যেগুলি আবার নতুনও বটে। আপনি ভিন্ন ভিন্ন তেরটি লোকেশনে আপনার রেসিং ট্র্যাক নির্ধারন করতে পারবেন যেমন সান দিয়াগো, ভেনিস, দুবাই, আইসল্যান্ড ইত্যাদি। গেমটির ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই আকর্ষণীয়। ডাউনলোড করতে পারবেন একদম বিনামূল্যে।
৩. নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড : নিড ফর স্পীড মোস্ট ওয়ান্টেড গেমটি তৈরি করেছ ফায়ারমাংকিজ স্টুডিওস এবং পাবলিশ করেছে ইলেক্ট্রনিক আর্টস। মোবাইল গেমারদের জন্য এই খুবই পছন্দের হবে। তবে গেমটি ফ্রি নয়। এটি আপনাকে ৫.৬৪ ডলারে কিনতে হবে।
৪. জিটি রেসিং ২ : জিটি রেসিং ২ একটি ফ্রি রেসিং গেম। গেমটি ডেভলপ করেছ গেমলফট্ । এই গেমটি আপনাকে সত্যিকারের গাড়ি ড্রাইভিংয়ের অভিজ্ঞতা দিবে। যার জন্য আপনাকে কোন পয়সা দিতে হবে না। আজই ডাউনলোড করে ফেলুন প্লে স্টোর থেকে।
৫. এসবিকে ১৫ : আপনি যদি মোটরবাইক রেসিং পছন্দ করেন তাহলে এই গেমটি আপনার জন্য। কারন এসবিকে ১৫ একটি মোটরবাইক রেসিং গেম। আপনি প্রথম দেখাতেই গেমটি পছন্দ করে ফেলবেন কারন এর রিয়েলিস্টিক থ্রিডি এ্যানিমেশন এবং ডাইমিক লাইটিং ইফেক্ট। কোন সন্দেহ নেই যে গ্রাফিক্সের দিক দিয়ে এসবিকে ১৫ সেরা। প্লে স্টোরে পাচ্ছেন বিনামূল্যে।
টেক জার্নাল অবলম্বনে..........সত্যজিৎ কাঞ্জিলাল