English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৫ ১০:৩৮

স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করবেন যেভাবে

স্মার্টফোন ব্যাবহারকারীদের কাছে ব্যাটারি হল অন্যতম একটি সমস্যা এবং চিন্তার বিষয়। যে ফোন আমারদের এত প্রয়োজন মেটায় তার চার্জ যদি একদিনও না যায় তবে সেটা বড় সমস্যাই বটে। ব্যাটারির ক্ষমতার পাশাপাশি এর জন্য দায়ী আমাদের চার্জিং পদ্ধতি। ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা কডেক্স তাদের ওয়েবসাইট ব্যাটারি ইউনিভার্সিটিতে বিষয়টি তুলে ধরেছে। কডেক্স-এর মতে অধিক ব্যাবহারে ব্যাটারির আয়ু কমতে থাকে। ব্যাটারিকে অনেকদিন কর্মক্ষম রাখার জন্য কিছু নিয়ম মেনে চলা দরকার। তো আসুন দেখে নেই আপনার স্মার্টফোনের ব্যাটারির কার্যক্ষমতা অক্ষুন্ন রাখতে হলে কি কি করা উচিৎ।

 

১. ব্যাটারি কখন চার্জ দেয়া উচিৎ: অনেকে মনে করেন ব্যাটারির চার্জ একেবারে শুন্যের কাছাকাছি চলে আসলে তবেই চার্জ দেয়ার উপযুক্ত হয়। কডেক্স এর নিবন্ধ অনুযায়ী এটা মোটেই সঠিক নয়। চার্জ শুন্যের কোঠায় চলে আসলে ব্যাটারির উপর চাপ পড়ে। তাই বিশ শতাংশ চার্জ থাকতেই ব্যাটারি চার্জে দিন।

২. ফুলচার্জ হয়ে গেলে সংযোগ বিচ্ছিন্ন করুন : অনেকেই নিজের স্মার্টফোনটি সারারাত চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু কডেক্স এর মতে সারারাত চার্জে দিয়ে রাখলে ব্যাটারির আয়ু কমে যায়। শতভাগ চার্জ হয়ে যাবার পরও যদি ব্যাটারি চার্জে দেয়া থাকে তবে তা আবার চার্জ হারাতে থাকে। ফলে ব্যাটারির আভ্যন্তরীণ রাসায়নিক উপাদান ক্ষয়প্রাপ্ত হয়। তাই চার্জ হয়ে গেলে সংযোগ বিচ্ছিন্ন করা জরুরী।

৩. ফুলচার্জ জরুরী নয় : ব্যাটারি ইউনিভার্সিটির নিবন্ধ অনুসারে আপনার স্মার্টফোনে ফুলচার্জ দেয়াটা জরুরী নয়। কারন লিথিয়াম আয়ন ব্যাটারি ফুলচার্জ ছাড়াই সম্পূর্ণ কর্মক্ষম। যা দরকার তা হলো দিনে একাধিকবার চার্জ দেয়া। এর ফলে ব্যাটারির উপর কোন চাপ পড়ে না। ব্যাটারির চার্জ দশ শতাংশ হারালে তারপর আবার চার্জ দেয়াটা ভাল। তবে সে সুযোগ সাধারণত অনেকেরই হয়ে উঠে না। তাই দিনে একাধিকবার চার্জ দেয়ার অভ্যাস গড়ে তোলাই শ্রেয়।

৪. ব্যাটারি ঠান্ডা রাখুন : আপনার স্মার্টফোনের ব্যাটারি অত্যন্ত স্পর্শকাতর। এটি অধিক উত্তপ্ত হয়ে গেলে আয়ু কমে যায়। এ্যাপলের পরামর্শ অনুযায়ী আইফোনের কিছু কিছু কেসিং আছে যা ব্যাটারি গরম করে দেয় সেগুলি বর্জন করাই শ্রেয়। আইফোনের ম্যানুয়ালেও এর স্পষ্ট নির্দেশ দেয়া আছে। যদি চার্জ দেয়ার সময় ব্যাটারি অধিক গরম হয়ে যায় তবে তা কেসিং থেকে খুলে ফেলে কিছুক্ষণ ঠান্ডা করুন। তীব্র রোদে ফোনটি ঢেকে রাখাটা জরুরী। এতে ব্যাটারি গরম হবে না ।

 

সূত্র :এই সময়