English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৫ ১৫:৪১

আসছে গুগলের নতুন গ্লাস

নিজস্ব প্রতিবেদক
আসছে গুগলের নতুন গ্লাস

গুগল গ্লাসের কথা যদি জিজ্ঞেস করা হয় তবে এখন অনেকে হয়ত মনে করতে পারবেন না। কিন্তু, এই গুগল গ্লাস যখন বাজারে এসেছিল তখন অনেকের মনোযোগ কেড়েছিল। মাঝখানে বন্ধ হয়ে গেলেও সেই গুগল গ্লাস আবার ফিরে আসছে। নতুন এই গুগল গ্লাস ভাঁজ করে নেওয়া যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) সম্প্রতি তাদের ওয়েবসাইটে গুগল গ্লাসের নতুন মডেলের তথ্য ও ছবি প্রকাশ করেছে। এটি সহজেই ভাঁজ করে পকেটে কিংবা গ্লাসের খাপে ভরে রাখা যাবে তাতে ডিভাইসটির কোনও ক্ষতি হবে না। নতুন গ্লাসটির ডান পাশের অংশে কিউব আকৃতির সেন্সর রয়েছে। যেটি দিয়ে ডিভাইসটিকে নিয়ন্ত্রণ করা যাবে এবং যাবতীয় তথ্যও মিলবে। 

নতুন গ্লাসের প্রিজম পুরনো গ্লাসের চেয়ে অনেক বড়। তাই এটি দিয়ে বড় আকারের ছবি দেখা যাবে। ক্যামেরা রয়েছে দুই গ্লাসের মাঝখানে। ছবি তোলার জন্য ডান পাশের গ্লাসের উপরে প্রেস করতে হবে। আর এটি কিছুক্ষণ ধরে রাখলে ভিডিও করতে শুরু করে দেবে। ডিভাইসটির জন্য এখন সফটওয়্যার তৈরির কাজ চলছে।