English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৫ ১৫:৫৮
নোকিয়ার নতুন চমক

বাজারে আনছে হাইফাই ভিডিও ফোন

নিজস্ব প্রতিবেদক
বাজারে আনছে হাইফাই ভিডিও ফোন

২০১৬ সালে বাজারে আসছে নোকিয়ার নতুন স্মার্টফোন। ইদানিং এই মোবাইল সংস্থা বিভিন্ন ধরনের কনসেপ্ট ফোন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে।  লুমিয়া 1620  নামে এমনই এক কনসেপ্ট ফোন বাজারে আসতে চলেছে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। এই ফোনটিতে রয়েছে 4k  ভিডিও করার ক্ষমতা সোজা বাংলায় বলতে গেলে আপনি চাইলে এই ফোন দিয়ে একটি সিনেমাও তৈরি করে ফেলতে পারবেন। এটির ডিসপ্লে করা 2K। 

ফোনটির ডিজাইন করেছেন ডিজাইনার কার্ল পানাসি। ফোনটি 8.3 মিলিমিটার চওড়া। ওজন মাত্র 140 গ্রাম। সুপার স্লিম ব্যাজেলের এই ফোনটিতে কোনো ফিজিক্যাল কি-বোর্ড কিংবা হোম বাটন নেই। ফোনটির ব্যাক কভার সম্পূর্ণ মেটালের তৈরি। 

নোকিয়া লুমিয়া 1620-তে রয়েছে 5.5inch সুপার অ্যামোলিড ডিসপ্লে এবং 2K ডিসপ্লেতে অ্যাকা কোয়াড এইচডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। 2.2GB কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট, 3GB র‌্যাম এবং 64GB বিল্টইন মেমোরি স্পেস। ফোনটিতে রয়েছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। ব্যাটারি 3300 মিলিঅ্যাম্ফিয়ার আওয়ারের।

এর ক্যামেরা 20 মেগাপিক্সেলের সঙ্গে রিয়ারে এলইডি ফ্লাশগান। সেলফি জন্যে রাখা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই সব মিলিয়ে ফোনটির দাম করা হবে ২৫০ থেকে ২৭০ ডলারের মধ্যে।