ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
১০০ কোটি চায় বাফুফে, যা বললেন ক্রীড়ামন্ত্রী
ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবকের কাছে বড় অঙ্কের দাবি জানিয়েছে ফুটবল ফেডারেশন। ফুটবল ফেডারেশনের আর্থিক সাহায্যের পরিমাণটি বেশ স্বাভাবিকই দেখছেন নতুন মন্ত্রী নাজমুল হাসান পাপন, ‘ফুটবলের ব্যাপ্তি অত্যন্ত বেশি। দেশি-বিদেশে খেলায় অংশগ্রহণে নানা ব্যয় ফলে তাদের বাজেটের চাহিদাও বেশি থাকবে স্বাভাবিক।’
বাফুফে কর্মকর্তারা আজ নতুন মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে স্টেডিয়াম সংকটের পাশাপাশি সীডমানির (স্থায়ী আমানত) বিষয়টিও উত্থাপন করেছেন। স্থায়ী আমানতের সুদ দিয়ে ফুটবল ফেডারেশন বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করবে।
ফুটবল ফেডারেশনের সীড মানি নিয়ে এখনই ভাবছেন না ক্রীড়ামন্ত্রী, ‘এখনই ১০০ কোটি সীড মানি নিয়ে ভাবছি না। এটা নিয়ে মন্ত্রণালয়-সরকারের সঙ্গে বসতে হবে। তাদের রাজি করানো যাবে কি না জানি না।’ ক্রীড়ামন্ত্রী সীড মানির চেয়ে ফুটবলের বর্তমান সংকট নিরসনকে বেশি প্রাধান্য দিয়েছেন, ‘আপাতত সামনে যে খেলাগুলো রয়েছে সেগুলো স্পন্সর করা। অবকাঠামো সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার দিকেই নজর বেশি।’
জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়ামন্ত্রী থাকাবস্থায় ফুটবল ফেডারেশনকে ২০ কোটি টাকা সীডমানি দিয়েছিল। শর্ত ছিল স্থায়ী আমানতের সুদ দিয়ে বাফুফে চলবে। সেই টাকা বাফুফে রাখতে পারেনি বলে জানা গেছে। এই প্রসঙ্গে নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন,‘সীড মানির ব্যাপারটা আমি যতটুকু জানি- পুরোপুরি সঠিক কিনা জানি না। কোভিডের সময় নানা সমস্যায় তারা সেই টাকা খরচ করে ফেলেছে। সীড মানি নেই।’
বাফুফে আগের সীড মানির নির্দেশনা সঠিকভাবে পালন করতে পারেনি। নতুন অর্থ বরাদ্দ দিলে পারবে কি না সেটাও বড় সংশয়। এই বিষয়ে নতুন ক্রীড়ামন্ত্রী গতকালকের বক্তব্যটাই আজ আবার দিয়েছেন, ‘আগে কি হয়েছে জানি না, শুনতেও চাই না। এখন থেকে যে সাপোর্ট দেওয়া হবে এর সম্পূর্ণ তদারকি থাকবে। যারা কথা শুনবে না। তাদের বলে দেওয়া হবে আমাদের পক্ষ থেকে আর সাপোর্টও পাবে না।’
ফুটবল ফেডারশেন কমলাপুর স্টেডিয়ামে এলিট একাডেমি পরিচালনা করছে। সেই একাডেমিতে আরও ফুটবলার উঠানোর পরিকল্পনা ফেডারেশনের। তাই একাডেমির আবাসন আরও একতলা বৃদ্ধির দাবি জানিয়েছে ক্রীড়ামন্ত্রীর কাছে। তিনি বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশাপাশি কমলাপুর স্টেডিয়ামও পরির্দশনের কথা জানিয়েছেন, ‘কমলাপুর স্টেডিয়ামে আপগ্রেডের বিষয়টিও আমরা ভাবছি। কমলাপুর স্টেডিয়াম যদি আরো উন্নত করা যায় তাহলে সেখানেও তারা অনেক টুর্নামেন্ট বা নানাভাবে ব্যবহার করতে পারে।’
ফুটবলের সবচেয়ে বড় সমস্যা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের স্থবিরতা। সেই বিষয়টি করুণভাবে উপলব্ধি করেছেন নতুন ক্রীড়ামন্ত্রী, ‘ফুটবল ফেডারেশনের মাঠ সংকট প্রকট। বঙ্গবন্ধু স্টেডিয়াম তাদের দরকার। ৩১ ডিসেম্বর একটা ডেডলাইন রয়েছে। এটি যেন আর বিলম্ব না হয় সেদিকে আমাদের সচেষ্ট থাকব।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকৃত চিত্র সশরীরে দেখতে চাই। দেখে এসে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে পারব।’ নাজমুল হাসান পাপন আগামী সপ্তাহের শুরুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যাবেন। সেই সভা থেকে ফিরবেন ৩ ফেব্রুয়ারি। এর পরপরই বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করবেন।
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


