ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
আলটিমেটাম না মানায় সাকিবকে নিয়ে আসছে কঠিন সিদ্ধান্ত
এশিয়া কাপের আগে মুখোমুখি অবস্থানে সাকিব-পাপন। অবস্থা এতটাই গুরুতর কঠিন সিদ্ধান্তও আসতে পারে এবার।
বেটিং প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গসংগঠন ক্রীড়াবিষয়ক সংবাদভিত্তিক ওয়েবসাইট বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের করা পণ্যদূতের চুক্তি নিয়েই যত ঝামেলা।
বিসিবি মনে করে, সাকিবের এ রকম একটি প্রতিষ্ঠানের পণ্যদূত হওয়াটা দেশের আইন এবং ক্রিকেট নীতির সঙ্গে সাংঘর্ষিক। বেটিং প্রশ্নে যেহেতু বিসিবির ‘জিরো টলারেন্স’ অবস্থান, এই প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তি তারা মেনে নেবে না।
সাকিবকে এই বার্তা দিয়ে চুক্তি বাতিলও করতে বলেছে বিসিবি। তাকে লিখিতভাবে জানানো হয়েছে বেটউইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবিকে নিশ্চিত করতে। সেটি জানানোর শেষ সময় ছিল গত মঙ্গলবার। কিন্তু যত দূর জানা গেছে, কাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিব তার অবস্থান বদলানোর কোনো সিদ্ধান্ত বিসিবিকে জানাননি।
এ ব্যাপারে তার অবস্থান নাকি আগের মতোই। বেটউইনার নিউজ যেহেতু সংবাদভিত্তিক একটি ওয়েবসাইট, তাদের সঙ্গে চুক্তিতে কোনো সমস্যা দেখেন না সাকিব।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিবের দেশে ফেরার কথা ১৪ আগস্ট। কিন্তু এশিয়া কাপের দল ঘোষণার জন্য তত দিন অপেক্ষা করা সম্ভব নয় বলে সাকিবের বর্তমান অবস্থানের ভিত্তিতেই তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে।
সাকিব যদি আজ দুপুরের মধ্যেও বেটউইনার ছাড়ার সিদ্ধান্ত বিসিবিকে না জানান, তাহলে হয়তো তাকে ছাড়াই হবে এশিয়া কাপের দল। অন্তত কাল রাত পর্যন্ত বোর্ডের শীর্ষ মহলে চিন্তাটা সে রকমই ছিল।
বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, ‘আমি আগেই বলেছি, এটা মেনে নেব না। ব্যক্তিগতভাবে এ ব্যাপারে আমার জিরো টলারেন্স অবস্থান। এখন অন্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালকও বলেছেন একই কথা, ‘সাকিব বলেই সিদ্ধান্তটা অনেক বড়। কিন্তু দেশের আইনের কথা, ক্রিকেট বোর্ডের ভাবমূর্তির কথাও আমাদের ভাবতে হবে। এসবের ঊর্ধ্বে কেউ নয়। ও (সাকিব) যদি ওর সিদ্ধান্তে অটল থাকে, তাহলে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। অন্য যারা আছে, তাদের নিয়েই এগোতে হবে।’
জানা গেছে, সাকিবের আগে বেটউইনার নিউজ পণ্যদূত হওয়ার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ দলের আরেক ক্রিকেটারকে। কিন্তু বেটিং–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলে সেই ক্রিকেটার প্রস্তাবটি ফিরিয়ে দেন। পরে বেটউইনার নিউজ ওই ক্রিকেটারকে দেওয়া প্রস্তাবের প্রায় দ্বিগুণ টাকায় চুক্তি করে সাকিবের সঙ্গে। টাকার অঙ্ক ১০ কোটি টাকার আশপাশে বলে শোনা যাচ্ছে।
বোর্ড সভাপতির নেতৃত্বে বিসিবির শীর্ষ কর্তাদের সাকিবকে নিয়ে আলোচনায় বসার কথা আজ দুপুরে। সে আলোচনায় সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত জানানোর পরই দল ঘোষণা করবেন নির্বাচকেরা। সেটি হতে পারে আজ বা আগামীকাল।
সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত যদি সাকিবকে ছাড়াই এশিয়া কাপের দল দিতে হয়, সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হতে পারে মাহমুদউল্লাহকে।
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


