English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০২১ ১২:১৭

আবার যুক্তরাষ্ট্রে সাকিব

অনলাইন ডেস্ক
আবার যুক্তরাষ্ট্রে সাকিব

অস্ট্রেলিয়া সিরিজের মধ্যেই শোন গিয়েছিল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব। তবে সিরিজের মাঝপথে নয়, সিরিজ শেষ করে তবেই পরিবারের কাছে গেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রথমরাতে যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের উদ্দেশে দেশ ছাড়েন সাকিব। রাত ১টায় এমিরেটসের ‘ইকে ৫৮৫’ ফ্লাইটে করে করে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি।

জাতীয় দলের ক্রিকেটারদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনের ব্যাপারে বিমানবন্দর থেকে সম্পাদনা করেন ওয়াসিম খান। তিনিই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সাকিবের যুক্তরাষ্ট্র গমনের ব্যাপারে। প্রসঙ্গত, ৯ আগস্ট অসিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর দুই সপ্তাহের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। এদিকে আগামী ২৪ আগস্ট আসবে নিউজিল্যান্ড। ঠিক সেদিন থেকেই টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন ক্রিকেটাররা। ধারণা করা হচ্ছে, ২৪ আগস্ট বা তার আগের দিন দেশে ফেরত আসবেন সাকিব।