English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০২১ ১০:৫৪

পিএসজির জার্সিতে প্রথম সংবাদ সম্মেলনে যা বললেন মেসি

অনলাইন ডেস্ক
পিএসজির জার্সিতে প্রথম সংবাদ সম্মেলনে যা বললেন মেসি

লিওনেল মেসির ক্যারিয়ারের মোড় ঘুরে নতুন ঠিকানা পিএসজিতে। মেসি জানালেন, পিএসজিতে আসার সিদ্ধান্ত নিতে সহায়তা করেছেন বর্তমান কোচ মাউরিসিও পচেত্তিনো। এদিকে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি খুশিতে আত্মহারা। এই দিনটাকে তিনি ঐতিহাসিক দিন বলেছেন।

আজ বুধবার প্রথম সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘আমাকে এই ক্লাব বাছাইয়ে কোচিং স্টাফ ও স্কোয়াড অনেক কিছু করেছিল। আমি মাউরিসিও পচেত্তিনোকে ভালোভাবে চিনি। ব্যাপার হলো এই আর্জেন্টাইন আমাকে শুরু থেকে সহায়তা করেছে, আমার সিদ্ধান্ত গ্রহণে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি।’

৩৪ বছর বয়সী আর্জেন্তাইন তারকা বললেন, ‘গত সপ্তাহে যা ঘটেছিল, তা ছিল কঠিন এবং অনেক দ্রুত হয়ে গেল সব। এটা ছিল আবেগী। আগের দিন ছিল একরকম, পরের দিন অন্যরকম। অনেক অনুভূতি কাজ করেছিল। কেউ এটার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু আমার ক্যারিয়ার ও পরিবারের জন্য এই নতুন পর্যায় নিয়ে আমি উচ্ছ্বসিত।’