English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১০:৫৫

সিরিজ জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক
সিরিজ জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।‌

রোববার (১৮ জুলাই) রাতে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান তিনি।

দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে টাইগাররা। আর প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

এ ম্যাচে ১০৯ বল খেলে ৯৬ রান করে অপরাজিত ছিলেন সাকিব। এই ইনিংসে ছিল ৮টি চারের মার। সাইফউদ্দিন অপরাজিত ছিলেন ২৮ রান করে।