English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১২:২৫

গেইল ঝড়ে উইন্ডিজদের জয়, হোয়াইট ওয়াশের পথে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
গেইল ঝড়ে উইন্ডিজদের জয়, হোয়াইট ওয়াশের পথে অস্ট্রেলিয়া

অজিদের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে মিচেল স্টার্কের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার আন্দ্রে ফ্লেচার (৪)। ষষ্ঠ ওভারের শুরুতে লেন্ডল সিমন্সকে ফেরান (১৫) রিলে ম্যারেদিথ। তবে নিকোলাস পুরানকে নিয়ে ক্রিস গেইল জুটি গড়েন ৬৭ রানের। ম্যারেদিথের বলে ক্যাচ দেয়ার আগে গেইল খেলেন ৪টি চার ও ৭টি ছয়ে ৩৮ বলে ৬৭ রানের ইনিংস।

গেইলের ফেরার পর ব্রাভো ৭ রান করে ফিরলেও নিকোলাস পুরানের ৩২ (২৭) রানের ইনিংসে ভর করে ৫ ওভার ১ বল আগে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে উইন্ডিজরা। অজিদের পক্ষে ৩ উইকেট নেন ম্যারেদিথ, ১ উইকেট নেন স্টার্ক।

গেইলের ব্যাট থেকে একটা পর একটা গোলা আছড়ে পড়ে গ্যালারিতে। মিচেল স্টার্ককে কিছুটা সমীহ করলেও জস হেজেলউড, অ্যাডাম জাম্পাকে কার্যত ছারখার করে দেন তিনি। ১৭৬-এর স্ট্রাইক রেটে ৩৮ বলে ৬৭ রান করেন গেইল। চারটে ৪ ছাড়াও ৭টা ছক্কা মেরেছেন তিনি।

একটাই আপসোস থেকে যাবে তাঁর, শেষ পর্যন্ত ব্যাট করতে পারলেন না। দ্বাদশ ওভারে তাঁর পঞ্জাব কিংস দলের সতীর্থ র‍্যালি মেরেডিথের বলে উইকেট কিপার ওয়েডের হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান তিনি। তবে এতে দলের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েনি। তারা ৫ ওভার এবং ৬ উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে যায়। সেই সঙ্গে সিরিজটাও নিজেদের দখলে নিয়ে নেয়।