English Version
আপডেট : ২৩ মে, ২০২১ ১৬:৪৫

শুরুতেই ধাক্কা, শূন্যে ফিরলেন লিটন

অনলাইন ডেস্ক
শুরুতেই ধাক্কা, শূন্যে ফিরলেন লিটন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলংকা। তবে শুরুতেই ধাক্কা খেয়েছে টাইগাররা। রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন লিটন দাস।এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১.৩ ওভারে এক উইকেট হারিয়ে ৪ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচটি শুরু হয় দুপুর একটায়।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম ওভারে একটি চার হাঁকান তামিম। তিনি দেখেশুনে খেললেও ব্যর্থ লিটন। নিজের খেলা তৃতীয় বলে কোনো রান না করেই স্লিপে ক্যাচ তুলে দেন তিনি। বোলার ছিলেন দুশমন্থ চামিরা।

এর আগে রোববার সকালে হঠাৎ করে খবর আসে শ্রীলংকার দুজন ক্রিকেটার ও বোলিং কোচ করোনা পজিটিভ। ফলে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে পরে জানা যায় রিপোর্টটি ফলস পজেটিভ ছিল। তাই নিধারিত সময়েই মাঠে গড়াচ্ছে ম্যাচটি।