ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
দুর্বল এইবারের সঙ্গেও পারল না মেসিবিহীন বার্সেলোনা
সময়টা ভাল যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে দুর্বল এইবারের কাছে পয়েন্ট খুইয়েছে লা লিগা পরাশক্তিরা। এই প্রথম মেসিদের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল এইবার।
মঙ্গলবার দিবাগত রাতে লিগ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কিকে গার্সিয়ার গোলে বার্সেলোনা পিছিয়ে পড়ার পর সমতা টানেন উসমান দেম্বেলে।
দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রাখলেও বার্সেলোনার পারফরম্যান্স মোটেও আশানুরূপ ছিল না। সঙ্গে ম্যাচের শুরুতেই মার্টিন ব্রাথওয়েটের পেনাল্টি মিস এবং দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের ভুলেই গোল হজম। চোট কাটিয়ে ফেরা দেম্বেলে বদলি নেমে আশা জাগালেন বটে, কিন্তু তিন পয়েন্টের জন্য তা যথেষ্ট হল না। ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল বার্সেলোনা। এর আগের হোম ম্যাচে ভালেন্সিয়ার সঙ্গে ড্র করেছিল কাতালান ক্লাবটি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু লক্ষ্যভ্রষ্ট স্পট কিকে হতাশ করেন ব্রাথওয়েট। ডি-বক্সে রোনালদ আরাহোকে এইবারের ডিফেন্ডার পেদ্রো বিগাস ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
২৫তম মিনিটে দারুণ এক আক্রমণে জালে বল পাঠিয়েছিলেন ব্রাথওয়েট। তবে ভিএআর-এর সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
বল দখলে একচেটিয়া আধিপত্য করলেও বিরতির আগে আর কোনও নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। পাল্টা আক্রমণে চেষ্টা করে এইবার, প্রথমার্ধে ছয়টি শটও নেয় তারা; যদিও প্রতিপক্ষ গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে ভাবাতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতে সের্জিনো দেস্তের বদলি নামা দেম্বেলে ছয় মিনিটের ব্যবধানে দুটি দারুণ সুযোগ হারান। ৫০তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে সময় নষ্ট করে পরে লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি। নষ্ট হওয়া দ্বিতীয় সুযোগটি আরও হতাশার; পেদ্রির দারুণ পাস ধরে ওয়ান-অন-ওয়ানে ফরাসি ফরোয়ার্ডের নেওয়া শট পা বাড়িয়ে ঠেকান গোলরক্ষক।
এরপরই নিজেদের ভুলে গোল খেয়ে বসে বার্সেলোনা। মাঝমাঠের কাছে আরাহোর অমার্জনীয় ভুলে বল ধরে অনেকটা এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন গার্সিয়া।
৬৭তম মিনিটে স্বস্তি ফেরে বার্সেলোনা শিবিরে। বাঁ দিক থেকে জুনিয়র ফিরপোর পাস ডি-বক্সে ডান দিকে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে সমতা টানেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে এটা তার পঞ্চম গোল।
শেষ দিকে গোল পেতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। বেশ কয়েকটি ভালো সুযোগও পেয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত চেষ্টা করেও আর জালের দেখা পায়নি দেম্বেলে-কৌতিনহোরা।
এই নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা। ১৫ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে তারা। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে দুই ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদ।
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


