English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০ ০৯:২৫

তামিম ইকবাল অসুস্থ, আজ শারীরিক পরীক্ষা

অনলাইন ডেস্ক
তামিম ইকবাল অসুস্থ, আজ শারীরিক পরীক্ষা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক ও বাঁহাতি ওপেনার তামিম ইকবাল অসুস্থ অনুভব করছেন। এই জন্য আজ রবিবার তিনি শারীরিক পরীক্ষা করাবেন বলে জানিয়েছেন।  অসুস্থতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম নিজেই। গতকাল শনিবার (১২ ডিসেম্বর) রাতে তামিম তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, 'গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে ব্যাটিং করে ড্রেসিংরুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচন্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিক্যাল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি। কালকে আমার সব ধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলব বলে আশা করছি।'  এর আগে শনিবার (১২ ডিসেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচের সময় শারীরিক অবস্থা খারাপ হয় তামিমের। প্রচন্ড দুর্বল অনুভব করেন তিনি।  বিসিবির মেডিক্যাল টিম পরীক্ষা করে ফরচুন বরিশাল অধিনায়ককে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। ঢাকার বিপক্ষে ম্যাচটিতে অবশ্য ২ রানের জয় পেয়েছে বরিশাল। অসুস্থতা নিয়ে ওপেনিংয়ে নেমে ১৭ বলে ২ চারে ১৯ রানে সাজঘরে ফেরেন তামিম।