ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, শাস্তি পেল ভারত-বাংলাদেশের ৫ ক্রিকেটার!
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ-ভারতের ম্যাচে শুরু থেকেই ছিল উত্তেজনা। দুই দলের ক্রিকেটারদের মধ্যেই আগ্রাসী আচরণ দেখা গেছে ম্যাচের প্রারম্ভ থেকেই। ম্যাচের একদম শেষে জয়ের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছু একটা নিয়ে দ্বন্দ্ব লেগেছিল। আইসিসি সেই দ্বন্দ্বকে গুরুত্বের সাথে নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছিলেন। যে কথা সে কাজ। অবশেষে ৫ ক্রিকেটারদের চিহ্নিত করে শাস্তি ঘোষণা করেছেন। সে ৫ জনে বাংলাদেশের রয়েছে ৩ জন এবং ভারতের ২ জন। বাংলাদেশী ৩ খেলোয়াড় হলেন- তৌহিদ হৃদয়, রাকিবুল হাসান, শামীম হোসেন এবং ভারতীয় ২ খেলোয়াড় হলেন- আকাশ সিং ও রবি বিশ্নোই। এদের প্রত্যেকের প্রোফাইলে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। যা ২ বছর পর্যন্ত থেকে যাবে।
এদিকে, চ্যাম্পিয়ন হওয়ার পর যখন উল্লাসে মেতে উঠেছিল বাংলাদেশ। ডাগ আউট থেকে তখন দৌড়ে মাঠের দিকে ছুটছিলেন যুব দলের ক্রিকেটাররা। কিন্তু সেই উল্লাস টিভির পর্দায় একটু দেখানোর পর হুট করেই সরিয়ে নেওয়া হয় ক্যামেরা। ক্রিকেটারদের উল্লাস দেখানোর পরিবর্তে দেখানো হচ্ছিল দর্শকদের। তবে ক্যামেরা সরিয়ে ফেলার আগের দৃশ্যতে দেখা যাচ্ছিল ভারত এবং বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কিছু একটা চলছে। খানিকটা গুরুতরই লাগছিলো টিভির পর্দায়। কিছু একটা হয়েছে সেটা যে বেশি কিছু হয়েছে, ম্যাচ শেষে তাই বললেন ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক প্রিয়ম গার্গ। টাইগার যুব দলের অধিনায়ক আকবর আলী অবশ্য এই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে কিছু খোলাসা করেননি। উল্টো ক্ষমা চেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ক্রিকইনফো জানিয়েছে, পিচের আশপাশে থাকা ভারতের ক্রিকেটারদের সঙ্গে একচোট হয় টাইগার যুবাদের। ধাক্কাধাক্কি থেকে শুরু করে এমনকি একজনের গায়ে জড়িয়ে থাকা বাংলাদেশের পতাকারও ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটের সবচেয়ে বড় নিউজ পোর্টালটি। এ প্রসঙ্গে টাইগার কাপ্তান আকবর বলেছেন, ‘আমি জানি না কি হয়েছিল। আমি জিজ্ঞেসও করেছিলাম কি হয়েছিল। আমি মনে করি যেকোনো জায়গায় এমনটা হওয়া উচিত নয়। আমাদের প্রতিপক্ষের প্রতি সম্মান করা উচিত। খেলাটাকে সম্মান করা উচিত। ক্রিকেটকে বলা হয় জেন্টালম্যানদের খেলা। আমি আমার দলের জন্য দুঃখিত।’
ভারতের অধিনায়ক গার্গের কাছেও সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল এ নিয়ে। তিনি বিস্তারিত না বললেও বাংলাদেশ দলের দিকেই আঙুল দেখালেন, ‘দেখুন, খেলায় হারজিত আছেই। আমরা পরাজয়টা সহজভাবে মেনে নিয়েছিলাম। কিন্তু ওদের প্রতিক্রিয়াটা খুবই অশোভন ছিল। আমার মনে হয় এরকম কিছু হওয়া ঠিক হয়নি। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে।’ দুদলের মধ্যে এই বিষয়টি আইসিসি এর মধ্যে জেনেছে, তদন্তও শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও কেউ দোষী হলে ব্যবস্থা নিতে পারে বলেও জানিয়েছে তারা। এ দিকে ক্রিকইনফো জানিয়েছে, ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আইসিসির কাছে এ ব্যাপারে যোগাযোগও নাকি করা হয়েছে। ভারতকে ফাইনালে হারানোর উল্লাসে বাংলাদেশের কেউ ভারতের কাউকে কটূক্তি করেছিলেন বলে ভারতের দাবি। আইসিসি বলেছে, ম্যাচ রেফারি টিভি ফুটেজের সাহায্যে ঘটনার তদন্ত শুরু করেছেন। এমনকি, ম্যাচ শেষে বাংলাদেশের ক্রিকেটারদের দিকে ভারতের দর্শকদের বোতল ছুঁড়ে মারা নিয়েও টুইট করেছেন অনেকে।
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


