English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০২০ ০৭:৪৫
সূত্র:

দেশবাসীকে সাকিবের শুভেচ্ছা

দেশবাসীকে সাকিবের শুভেচ্ছা

রাত ১২টা বাজার কিছুক্ষণ পরই নিজের ফেসবুকে এক বার্তায় সাকিব আল হাসান দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান।

যেখানে তিনি লিখেছেন, ‘২০২০ সাল আমাদের জন্য একটা নতুন দশকের সূচনা। বিগত বছরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।’

উল্লেখ্য, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতাচ্ছেন সাকিব।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।

ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টি২০ ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে করেছেন তিন হাজারের বেশি রান।

পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকেট। আর টি২০’তে ৭৬ ম্যাচ খেলা সাকিবের রান ১ হাজার ৮৯৪। বিপরীতে উইকেট শিকার করেছেন ৯২টি।