English Version
আপডেট : ১১ নভেম্বর, ২০১৯ ০৯:৫৫
সূত্র:

ম্যাচ শেষে যা বলল মাহমুদউল্লাহ

ম্যাচ শেষে যা বলল মাহমুদউল্লাহ

ক্রিকেট পরাশক্তি ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে পারল না বাংলাদেশ। ভারতের দেওয়া ১৭৪ রানকে তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগে সব ক’টি উইকেট হারিয়ে ১৪৪ রান পায় বাংলাদেশ। যার ফলে ৩০ রানে জিতে শিরোপা উল্লাস করে ভারত। ম্যাচ শেষে মেঘাচ্ছন্ন মুখে উপস্থাপকের সামনে এসে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমার মনে হয়, নাইম ও মিঠুন যেভাবে পার্টনারশিপ করেছিল, সে দিকে তাকিয়ে আমাদের সুযোগ হয়েছিল কিন্তু আমরা দ্রুত ভাবে উইকেট হারিয়েছি। ৫ ওভারে আমাদের দরকার ছিল ৪৯ রান। আমাদের সুযোগ ছিল কিন্তু আমরা মিস করেছি। ছেলেরা যে চেষ্টা করে রেখেছে, সেটা দেখে ভাল লাগল। প্রথম ম্যাচ জেতার পর আমরা তা ভালো ভাবে শেষ করতে পারিনি। আমার মনে হয় ও (নাইম) খুব প্রতিভাবান ব্যাটসম্যান, যে ভাবে ওর ইনিংস খেলেছে সত্যিই অবাক করার মত। সব মিলিয়ে তিন পেসার তাদের পরিকল্পনা মত দুর্দান্ত বোলিং করেছিলেন।