ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
শেষ চারে ঢাকা
টানা পাঁচ ম্যাচে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেলেও বাঁচা-মরার শেষ ম্যাচে ঠিকই জ্বলে উঠল ঢাকা ডায়নামাইটস। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা খুলনা টাইটান্সকে (১২৩/৯) ছয় উইকেটে হারিয়ে চতুর্থ ও শেষ দল হিসেবে বিপিএলের শেষ চারের টিকিট নিশ্চিত করল ঢাকা (১২৪/৪)। রান রেটে পিছিয়ে থাকায় ঢাকার সমান ১২ পয়েন্ট নিয়েও বিদায় নিতে হল রাজশাহী কিংসকে।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে হারলে বিদায়ঘণ্টা বেজে যেত সাকিবদের। কিন্তু দারুণ বোলিং পারফরম্যান্সে খুলনাকে মাত্র ১২৩ রানে বেঁধে ফেলে ৩১ বল বাকি থাকতেই বহু আরাধ্য জয় তুলে নেয় ঢাকা। টস জিতে ব্যাটিংয়ে নামা খুলনা ধুঁকতে ধুঁকতে নয় উইকেটে তুলেছিল ১২৩ রান। সর্বোচ্চ ৩০ রান আসে ডেভিড ভিসের ব্যাট থেকে।
ঢাকার পক্ষে অধিনায়ক সাকিব আল হাসান ও রুবেল হোসেন নেন দুটি করে উইকেট। উইকেট না পেলেও চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে লক্ষ্যটা নাগালের মধ্যে রাখতে বড় অবদান রাখেন আন্দ্রে রাসেল। মামুলি লক্ষ্য তাড়ায় দুই ওপেনার সুনীল নারাইন (১৩ বলে ৩৫) ও উপুল থারাঙ্গার (৩০ বলে ৪২) গড়ে দেয়া শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন নুরুল হাসান (২৭*) ও কিয়েরন পোলার্ড (৯*)।
সোমবার এলিমিনেটর ম্যাচে পয়েন্ট টেবিলের তিনে থাকা চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ঢাকা। এই ম্যাচের বিজয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল। প্রাথমিক পর্বের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে ওঠার জন্য পাচ্ছে দুটি সুযোগ।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে খেলা আগেই নিশ্চিত করেছিল রংপুর ও কুমিল্লা। নিজেদের শেষ ম্যাটচা ছিল তাই দু’দলের জন্যই কোয়ালিফায়ারের পোশাকি মহড়া। শনিবার সেই মহড়ায় কুমিল্লাকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রাথমিক পর্ব শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। কুমিল্লাকে মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়ে ৬৩ বল হাতে রেখেই নয় উইকেটের বিশাল জয় তুলে নেয় মাশরাফি মুর্তজার দল। আগামীকাল ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে আবারও দেখা হবে রংপুর ও কুমিল্লার।
বিজয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৩ ওভারে ৭২ রানে থমকে যায় কুমিল্লা। দুই অঙ্ক ছোঁয়া তিন ব্যাটসম্যানের কেউই দায়িত্ব নিয়ে বিপর্যয়ের সামাল দিতে পারেননি। তিন ওভারে মাত্র সাত রানে তিন উইকেট নিয়ে কুমিল্লার আসল সর্বনাশটা করেন ম্যাচসেরা রবি বোপারা। ছোট লক্ষ্য তাড়ায় মেহেদী মারুফ দ্রুত ফিরলেও রংপুর পায় অনায়াস জয়। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করে আসেন ক্রিস গেইল (৩৫*) ও এবি ডি ভিলিয়ার্স (৩৪*)।
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


