ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
দ্বিতীয় দিন শেষে কোনঠাসা ওয়েস্ট ইন্ডিজ
সবে মাত্র ব্যাটিং করতে নেমেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ব্যাটিংয়ে নেমে রীতিমত হাসফাঁস করছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ সেশনে সাকিব-মিরাজদের ঘূর্ণির জবাব যেন খুঁজেই পাচ্ছেন না সফরকারীরা। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে ৫০৮ রান করার পর ঘূর্ণিজাদুতে সফরকারীদের চেপে ধরেছে স্বাগতিক বোলাররা। দিনশেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৭৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের থেকে তারা পিছিয়ে আছে ৪৩৩ রানে। ফলোঅন এড়াতে হলেও তাদের করতে হবে কমপক্ষে ৩০৯ রান। অধিনায়ক সাকিব আল হাসান ২টি এবং মেহেদী মিরাজ ৩ উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশের ঘূর্ণি আক্রমণের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। চার স্পিনার নিয়ে খেলতে নামা বাংলাদেশের হয়ে দুই দিক দিয়ে বোলিংয়ের সূচনা করেন সাকিব এবং মিরাজ। ইনিংসের প্রথম ওভারেই স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগে অধিনায়ক সাকিব আল হাসানের চোখ ধাঁধানো এক ঘূর্ণিবলে বোল্ড হয়ে যান উইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট (০)। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে অপর ওপেনার কাইরয়ন পাওয়েলকে (৪) বোল্ড করে দেন মেহেদী মিরাজ।
দুই স্পিনার এরপর যেন পাল্লা দিয়ে উইকেট নিতে থাকেন। সুনিল অ্যামব্রিসকে (৭) বোল্ড করে দ্বিতীয় শিকার করেন সাকিব। পরের ওভারেই মেহেদী মিরাজের ঘূর্ণিতে বোল্ড হয়ে যান রোস্টন চেইস (০)। তরুণ অফ স্পিনার তৃতীয় শিকার ধরেন ১ বাউন্ডারিতে ১০ রান করা শাই হোপকে বোল্ড করে। ২৯ রানে অর্ধেক শেষ হয়ে যায় উইন্ডিজের। তরুণ নাঈম হাসানের বলে হেটমায়ারকে এলবিডাব্লিউ ঘোষণা করেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান এই মারকুটে ব্যাটসম্যান।
শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে ৭৫ রান তুলে দিন শেষ করে উইন্ডিজ। শেমরন হেটমায়ার ৩২* এবং শন ডারউইচ ১৭* রানে অপরাজিত আছেন।
এর আগে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে আজ শনিবার নিজেদের প্রথম ইনিংসে ৫০৮ রানে রানের পাহাড় গড়ে অল-আউট হয় বাংলাদেশ। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো তিন অংকে পা রাখা মাহমুদউল্লাহ ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। সর্বশেষ তিন টেস্টে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক সাকিব (৮০), অভিষিক্ত সাদমান (৭৬) এবং লিটন দাস (৫৪)।
দ্বিতীয় দিনের খেলা শুরুর প্রথম ঘণ্টাতেই সাকিব আল হাসানকে হারায় বাংলাদেশ। ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি মিস করা অধিনায়ক কেমার রোচের বলে শাই হোপের তালুবন্দি হওয়ার আগে খেলেন ১৩৯ বলে ৬ বাউন্ডারিতে গড়া ৮০ রানের অতি গুরুত্বপূর্ণ ইনিংস। সাকিবের বিদায়ের সঙ্গে ভাঙে ১১১ রানের দুর্দান্ত ৬ষ্ঠ উইকেট জুটি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাদ পড়েও আবারও দলে ফেরার সুযোগটা দারুণভাবে কাজে লাগান লিটন দাস। ৫০ বলে ৮ চার ১ ছক্কায় তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৪র্থ হাফ সেঞ্চুরি। তবে ব্র্যাথওয়েটের বলে বোল্ড হয়ে ৫৪ রানেই থামতে হয় তাকে। ভাঙে ৭ম উইকেটে ৯২ রানের অসাধারণ এক জুটি। ১৮ রান করে মেহেদী মিরাজ ওয়ারিক্যানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। তবে তাকে ফেরাতে রিভিউ নিতে হয়েছে উইন্ডিজকে।
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


