ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী
সানডে চিজুবার জোড়া গোলে বসুন্ধরা কিংসকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলে হ্যাটট্রিক শিরোপা জিতল আবাহনী লিমিটেড। চ্যাম্পিয়নদের হয়ে অপর গোলটি করেন দলের হাইতিয়ান ফরোয়ার্ড কারভেনস বেলপোর্ট। আর রানার আপ বসুন্ধরা কিংসের একমাত্র গোলদাতা অধিনায়ক ডেনিয়েল কলিনড্রেস।
এর আগে শুক্রবার (২৩ নভেম্বর) প্রথমার্ধের শুরু থেকেই বেশ গোছালো ও পরিচ্ছন্ন ফুটবল উপহার দিয়েছে বসুন্ধরা কিংস। নবাগত হলেও দলটির ডিফেন্স, মাঝমাঠ ও আক্রমণভাগের দাপট বারবারই আবাহনীকে কাঁপিয়ে দেয়। ছোট ছোট পাসে চিত্তাকর্ষক ফুটবল বারবারই দর্শকদের হাততালির উপলক্ষ তৈরি করেছে।
অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী ছিল অগোছালো ও ছন্নছাড়া। যেমন রক্ষণভাগ তেমনি আক্রমণভাগ। প্রথমার্ধের পুরো ৪৫ মিনিটে কিংস সীমনায় একাধিক আক্রমণ রচনা করলেও ফিনিশিংয়ের অভাবে কাঙ্খিত গোলের দেখা মেলেনি। আর রক্ষণভাগের অসাবধনতাও ছিলো নিদারুণ হতাশার।
ম্যাচের বয়স তখন ২২ মিনিট। ডিফেন্স ভেদ করে আবাহনীর ডি বক্সের ভেতর ঢুকে সরাসরি পোস্টে শট নেন কিংসের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম প্রথম চেষ্টায় তা ফিরিয়ে দিলেও ফিরতি বল থেকে জালে বল পাঠান কোস্টারিকান তারকা ডেনিয়েল কলিনড্রেস। ১-০ তে লিড পায় বায়েজিদ আহমেদ জুবায়েরের শিষ্যরা।
৫ মিনিট পরেই সমতায় ফেরার দারুণ এক সুযোগ হাতছাড়া করে আবাহনী। ডান দিক থেকে সানডে চিজুবার কর্নার কিক থেকে আসা বল লাফিয়ে উঠে দ্রুতগতির হেডে প্রায় জালে বল ঠেলে দিয়েছিলেন বেলফোর্ট। কিন্ত সেখানে বাধ সাধেন কিংস গোলরক্ষক জিকো।
এখানেই শেষ নয়, প্রথমার্ধ শেষের আগে আরও দু’টি নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেছে দলটি। ৩৫ মিনিটে ডি-বক্সের জটলায় বল পেয়ে হালকা ক্রস দেন আবাহনীর বেলফোর্ট, দারুণ ক্রসটিকে গোলে পরিণত করতে ব্যর্থ হন ফরোয়ার্ড সানডে। ৩৯ মিনিটে কিংসের গোলরক্ষককে একা পেয়েও গোলমুখ খুলতে পারেননি আবাহনীর বেলফোর্ট। সেই সুযোগে এগিয়ে থেকেই বিরতিতে যায় বসুন্ধরা কিংস।
তবে দ্বিতীয়ার্ধে নেমেই সমতায় ফেরে আবাহনী। ৫০ মিনিটে পোস্টের সামনে রায়হানের থ্রু থেকে আসা বল পায়ের আলতো ছোঁয়ায় গোলরক্ষক জিকোকে ফাঁকি দেন সানডে। সমতায় ফিরে আত্মবিশ্বাসী হয়ে ওঠা আবাহনী এগিয়ে যেতে আক্রমণের ধার বাড়ায়। একের পর এক তোপ চালিয়ে পর্যুদস্ত করে তোলে প্রতিপক্ষের রক্ষণভাগ। কিন্তু ভাঙতে পারেনি একবারও। কখনো ঢাল হয়ে দাঁড়িয়েছেন রক্ষণভাগের খেলোয়াড়রা আবার কখনো গোলরক্ষক।
একই চিত্র বিরাজ করছিল কিংস শিবিরেও। কেননা সমতায় না ফেরাটা ঠিক যেন হেভিওয়েট দলটির ব্যক্তিত্বের সঙ্গে যাচ্ছিল না। তাই আবাহনীর রক্ষণভাগ ভেদ করার প্রতিযোগিতায় তারাও পিছিয়ে ছিলেন না। ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত এমনই উত্তেজনায় ঠাসা ম্যাচ দেখেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রায় ১০ হাজার দর্শক।
৭৮ মিনিটে হঠাৎই দৃশ্যপটে আবাহনী খেলোয়াড়দের উল্লাস। কারণ, সোহেল রানার কাটব্যাক থেকে দ্বিতীয়বার জালে বল ঠেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ২-১ এগিয়ে দেন দলের নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজুবা। মৌসুমে এটি তার ষষ্ঠ গোল।
আবাহনীর তৃতীয় গোলটি আসে এর ঠিক দু্ই মিনিট পরেই। ওয়ালী ফয়সালের কর্নার থেকে আসা বল দক্ষ হেডে পোস্টে ঠেলে স্কোরলাইন ৩-১ এ নিয়ে বসুন্ধরা কিংসকে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দেন দলের হাইতিয়ান ফরোয়ার্ড কারভেনস বেলফোর্ট।
ম্যাচের বাকি সময় একই ফলাফল অক্ষুণ্ণ থাকলে ফেডারেশন কাপে টানা তৃতীয় ও রেকর্ড একাদশ শিরোপা জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


