English Version
আপডেট : ৩ নভেম্বর, ২০১৮ ১০:৫৪

সিলেট টেস্টে নাজমুল-আরিফুলের অভিষেক

অনলাইন ডেস্ক
সিলেট টেস্টে নাজমুল-আরিফুলের অভিষেক

সিলেটের অভিষেক টেস্টে স্বাগতিক দলে অভিষেক হলো নাজমুল ইসলাম অপু এবং আরিফুল হকের। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে একাদশে সুযোগ পেয়েছেন এই দুই ক্রিকেটার।

অপু-আরিফুলকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস। ম্যাচের পাঁচ মিনিট আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বেল বাজানো হয়। বেল বাজান সাবেক ক্রিকেটার আকরাম খান।

অন্যদিকে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয়েছে ব্রেন্ডন মাভুতার।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ।

জিম্বাবুয়ে একাদশ:

হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ব্র্যান্ডন মাভুতা, কাইল জারভিস, ওয়েলিংটন মাসাকাদজা, তেন্দাই চাতারা।