ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
সেই ভারতের কাছে ২ রানের হারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে সিনিয়রদের হারের একটা প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েও সেই জয় তুলে নিতে ব্যর্থ হলো বাংলাদেশের যুবারা। একেবারে তীরে এসে তরি ডোবালো তারা। হেরে গেলো মাত্র ২ রানের ব্যবধানে।
আরব আমিরাতে সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনালেও ভারত একেবারে শেষ বলে এসে ৩ উইকেটের ব্যবধানে হারায় বাংলাদেশকে। ২২২ রান করেও ভারতকে একেবারে শেষ বল পর্যন্ত নিয়ে গিয়েছিল বাংলাদেশের বোলাররা। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে এসেও বোলাররা ভালো করলেও, একেবারে শেষ মুহূর্তে এসে বাংলাদেশের পরাজয়টা নিশ্চিত করে দেন ব্যাটসম্যানরা।
এক সময় জরের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৮ বলে ১২ রান। হাতে ছিল ৪ উইকেট। তবুও পারলো না বাংলাদেশ। প্রয়োজনীয় রানটুকুই নিতে পারলো না যুবা ব্যাটসম্যানরা।
জয়ের একেবারে কাছাকাছি গিয়েও তীরে এসে তরি ডোবার কাজটি করে ফেললো অনুর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানরা। মাত্র ১৭৩ রানও তুলতে পারলো না তারা। অলআউট হয়ে গেলো ১৭০ রানে। ২২ বলে ৩ রান দরকার থাকা অবস্থায় শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মিনহাজুল। নন স্ট্রাইক প্রান্ত থেকে সিঙ্গেলস নিতে গিয়ে রান আউট হন। তিনি সিঙ্গেল রান নিতে গিয়ে এ প্রান্তে এসে আবার নিজের এন্ডে ফেরার চেষ্টা করেন। কিন্তু ক্রিজে পৌঁছার আগেই রানআউট হয়ে গেলেন তিনি।
অথচ ৬ষ্ঠ উইকেট জুটিতে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন দুই মিডল অর্ডার আকবর আলি ও শামীম হোসেন পাটোয়ারি। দু’জনই স্বচ্ছন্দে, অবলীলায় ভারতীয় যুবাদের বোলিং মোকাবিলা করে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ৬ষ্ঠ উইকেট জুটিতে ৭৪ রান যোগ হওয়ার পর আকবর আলি সুইপ করতে গিয়ে আকাশে ক্যাচ তুলে বিদায় নিলে সাজানো বাগান তছনছ হয়ে যায়।
এরপর আকবর আলি ৬৩ বলে ৪৫ রানের ইনিংস খেলে বিদায় নেয়ার পর শামীম পাটোয়ারি একাই জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন দলকে। কিন্তু জয় থেকে মাত্র ১২ রান দুরে দাঁড়িয়ে শামীমও ফিরে যান প্যাভিলিয়নে। ৭৮ বলে ৫৯ রান করা শামীম ভারতীয় পেসার অজয় গঙ্গাপুরামের স্লোয়ারে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন। বাংলাদেশ তখন জয় থেকে মাত্র ১২ রান দুরে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সাঁড়াসি বোলিংয়ে ৪৯.৩ ওভারে মাত্র ১৭২ রানে অলআউটে হয়ে যায় ভারত। ৩৭ রান করেন ইয়াসাসভি জিসওয়াল। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম।
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


