English Version
আপডেট : ২৯ জুন, ২০১৮ ২২:২৮

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

অনলাইন ডেস্ক
বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

চলছে বিশ্বকাপের ২১ তম আসর। ইতোমধ্যে শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। এবার শুরু হবে নকআউট পর্ব। প্রতিটি খেলোয়াড়ই লড়াই চালিয়ে যাবেন টুর্নামেন্টের সেরা গোলদাতা হওয়ার। টুর্নামেন্টে যে দল যতো সামনের দিকে এগোবে সেই দলের খেলোয়াড়দের ততো বেশি গোল করার সুযোগ থাকবে।

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের মোট ৪৮টি ম্যাচ শেষে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সবার উপরে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। মোট পাঁচ গোল করেছেন তিনি। ইংল্যান্ডের প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে দুটি গোল করেন কেন। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি।

বিশ্বকাপে যিনি সবচেয়ে বেশি সংখ্যক গোল করবেন তিনি জিতবেন গোল্ডেন বুট। ২০১৪ সালে গোল্ডেন বুট জিতেছিলেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ।

অন্যদিকে ব্যক্তিগত চারটি করে গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও রোমেলু লুকাকু। তৃতীয়স্থানে রয়েছেন দিয়াগো কস্তা ও ডেনিস চেরিশভ। তারা গোল করেছেন তিনটি করে।

এক নজরে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা:

১. হ্যারি কেন (ইংল্যান্ড): পাঁচটি গোল।

২. রোমেলু লুকাকু (বেলজিয়াম): চারটি গোল।

৩. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল): চারটি গোল।

৪. ডেনিস চেরিশেভ (রাশিয়া): তিনটি গোল।

৫. দিয়েগো কস্তা (স্পেন): তিনটি গোল।