English Version
আপডেট : ২৮ জুন, ২০১৮ ১১:৩৫

শঙ্কা উড়িয়ে গ্ৰুপ সেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

অনলাইন ডেস্ক
শঙ্কা উড়িয়ে গ্ৰুপ সেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

সব শঙ্কা উড়িয়ে রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট কেটেছে ব্রাজিল। বুধবার নিজেদের গ্রুব পর্বের শেষ ম্যাচ সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেন নেইমার-সিলভারা।

বাংলাদেশ সময় বুধবার (২৭ জুন) দিবাগত রাত ১২টায় ই গ্রুপের এই ম্যাচটি শুরু হয়েছিল। জিতলে দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা টিকে থাকবে, আর হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায়- এমন সমীকরণ সামনে নিয়ে সার্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ৫ বারের চ্যাম্পিয়নরা।   ৩ মিনিটেই ফাকা ডি-বক্সের সুবর্ণ সুযোগ হারান নেইমার। ২৮ মিনিটে আবারও ব্যর্থ নেইমার। ৩৬ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন পাওলিনহো। এরপরে দুই দলে আক্রমণ পাল্টা আক্রমণে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পরে ৫৩ থেকে ৬৫ মিনিট পর্যন্ত সার্বিয়ানদের আক্রমণে ঠেকাতেই ব্যস্ত ছিল ব্রাজিলের রক্ষণভাগ। সার্বিয়ানরা ব্যর্থ হলেও ব্যর্থ হননি থিয়াগো সিলভা। ৬৮ মিনিটে নেইমারের নেয়া কর্নার থেকে মাথা দিয়ে বল জালে জরান ব্রাজিলিয়ান অধিনায়ক। বাকি সময় একাধিক চেষ্টা করেও ব্যর্থ হয়ে ২-০ গোলের জয় নিয়েই উল্লাস করে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই গ্রুপের অারেক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে কোস্টারিকা-সুইজারল্যান্ড। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে শেষ ষোলোর টিকিট নিশ্চিত হলো সুইজারল্যান্ডেরও। আর সার্বিয়া ৩ পয়েন্ট নিয়ে আর কোস্টারিকা ১ পয়েন্ট নিয়ে ছিটকে গেল বিশ্বকাপ থেকে।   আগামী ৩ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এফ গ্রুপের রানারঅাপ মেক্সিকোর মুখোমুখি হবে সিলভা বাহিনী। আর এফ গ্রুপের চ্যাম্পিয়ান সুইডেনের সঙ্গে মুখোমুখি হবে সুইজারল্যান্ড।