English Version
আপডেট : ২৩ জুন, ২০১৮ ১৬:১২

পেলে-রোনালদোর পাশে নেইমার

অনলাইন ডেস্ক
পেলে-রোনালদোর পাশে নেইমার

ব্রাজিলের ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার মানেই পেলে-রোমারিও-রোনালদো। তিন প্রজন্মের এই তিন তারকা নিজেদের সময়ে ব্রাজিল ফুটবলে নিয়মিত আলো ছড়িয়েছেন। এই তিন তারকার পথেই হাটছেন ব্রাজিলের বর্তমান সেনসেশন নেইমার।

তবে এই তিন তারকাকে পেছনে ফেলতে আরো সময় লাগবে নেইমারের। তবে ইতিমধ্যেই কিংবদন্তি রোমারিওকে টপকে পেলে-রোনালদোর পাশে নিজের নাম বসালেন বর্তমান বিশ্বের সবচেয়ে এই খেলোয়াড়। গতকাল কোস্টারিকার বিপক্ষে গোল করে নতুন কীর্তি গড়লেন নেইমার।

শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। বারবার আক্রমণ করে গোলের দেখা পাচ্ছিলেন না নেইমাররা। অবশেষে মাটি কামড়ানো দুর্দান্ত শটে ৯০তম মিনিটে দলকে এগিয়ে নেন গত ম্যাচের স্কোরার কুতিনহো।

আর শেষ বাঁশি বাজার ঠিক আগে দলকে আরেকটি গোল উপহার দেন নেইমার। আর এই গোলের মাধ্যমে ব্রাজিলের তৃতীয় সর্বোচ্চ স্কোরার হলেন এই তারকা।।

ব্রাজিলের হয়ে ৮৭ ম্যাচে খেলে ৫৬ গোল করেছেন নেইমার। আর রোমারিও ৭০ ম্যাচ খেলে করেছেন ৫৫ গোল। তার সামনে আছেন রোনালদো। ৯৮ ম্যাচে তিনি করেছেন ৬২ গোল। আর ৯২ ম্যাচে ৭৭ গোল করে সবার শীর্ষে আছেন পেলে।