ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
মেসির দিকেই তাকিয়ে আছে আর্জেন্টিনা
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।আইসল্যান্ডের বিপক্ষে হতাশার ড্রয়ে আসর শুরু করায় আজকের ম্যাচটা অনেকটা বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে আর্জেন্টাইনদের জন্য।
আর্জেন্টিনার ফুটবল ভক্তরা বৃহস্পতির রাতে তাই তাকিয়ে থাকবেন ফুটবল জাদুকর লিওনেল মেসির দিকে।সবার বিশ্বাস একটাই- মেসি জ্বলে উঠলে যে কারো বিপক্ষে জেতার সামর্থ্য রয়েছে আলবিসেস্তেদের।নিঝনি নভোগোরদে বল মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
দুনিয়া জুড়ে আর্জেন্টিনার অগণিত সমর্থক, ভক্ত। মেসিকে ভালোবাসে এমন মানুষের সংখ্যা গুনে শেষ করা যাবে না।নীল-সাদা জার্সিধারীদের জন্য থাকবে কোটি ভক্তের প্রার্থনা আর ভালোবাসা।আর্জেন্টিনাকে টিকে থাকতে হলে জিততে হবে। আর যদি নাও জেতে তাহলে আর্জেন্টিনার আশা শেষ হয়ে যাবে- একথা এখনই বলা যাচ্ছে না।
২৬ জুন নাইজেরিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে বড় জয় এবং গ্রুপের অন্য দলগুলোর খেলার ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তখন। অঙ্কের হিসাব এখনও অনেক বাকি। কিন্তু এসব জটিল অঙ্কের মুখোমুখি হতে চায় না আর্জেন্টিনার সমর্থকরা।আজকের খেলাতে জিতেই শেষ ষোলর পথ উন্মুক্ত করতে চায় তারা।
আর্জেন্টিনার ভক্তদের একটা বড় অংশ এরই মধ্যে নিঝনি নভগোরদে পৌঁছেছে। উত্তেজনা দেখলে বোঝার উপায় নেই তাদের আর্জেন্টিনা বিপদে আছে। নারী-পুরুষ, তরুণ-তরুণী সবাই উৎসবে মেতেছেন। প্রত্যেকের হাতে হাতে বিয়ারের মগ। স্টেডিয়াম এলাকার দোকানগুলোতে ভিড়। খাওয়া-দাওয়া করছেন আর উচ্চস্বরে গান-বাজনা করছেন। সেলফি তোলা, ভিডিও চ্যাটিং তো রয়েছেই। যারা মন খারাপ করে আছেন, তাদের চাঙ্গা করছেন বুয়েন্স আয়ার্স থেকে আসা এক দর্শক, নাম তার লিবারো কোলম্যান।
আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে মেসি যখন পেনাল্টি শট মিস করলেন, ৮৬ বিশ্বকাপ ঘরে তোলা ম্যারাডোনা আবেগে লাথি মারলেন সামনের কাঁচের দেয়ালে। ড্র ম্যাচ দেখে হনহন করে বেরিয়ে যান তিনি। পরে সমালোচনায় বিদ্ধ করেন কোচ সাম্পাওলিকে।
কোচ সাম্পাওলি সবই শুনেছেন। কোনো জবাব দেননি। আজ ‘ডি’ গ্রুপের খেলায় ক্রোয়েশিয়ার বিপক্ষে শিষ্যদর যেমন কঠিন পরীক্ষা, তেমনি গুরু সাম্পাওলিরও অগ্নিপরীক্ষা।
অতীত পরিসংখ্যান বলছে, ক্রোয়েশিয়াকে হারানোর সুখস্মৃতি আছে আর্জেন্টিনার। ’৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচেই ক্রোয়েটদের ন্যূনতম ব্যবধানে হারিয়ে দিয়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
কিন্তু সেই হিসেবের চেয়ে এখন বড় কথা হচ্ছে- আর্জেন্টিনা প্রথম ম্যাচে জয়বঞ্চিত থাকায় আর ক্রোয়েটরা নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের নিরঙ্কুশ জয় তুলে নেয়ায় দারুণ উজ্জীবিত। এটাই তাদের বাড়তি প্রেরণাও বটে।
কিছুটা ব্যাকফুটে থেকে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামলেও কোটি কোটি ফুটবলপ্রেমীর প্রত্যাশা- মেসি জাদুতেই দূর হবে সব বাধা।
খেলাধুলা বিভাগের আরো খবর
খেলাধুলা বিভাগের আরো খবর
-
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ -
৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১ -
এগিয়ে থেকে দিন শেষ করলো বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৪ -
এমবাপ্পে গোলে সহজ জয় রিয়ালের
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস,সেরা গোলরক্ষক মার্তিনেজ
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৬ -
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরাজয় বাংলাদেশের
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৫ -
উইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৪ -
মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৮ -
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২৬ -
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭ -
বোলারদের তান্ডবে উইন্ডিজকে ২৬ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল টাইগাররা
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
২-১ গোলে বার্সাকে হারিয়ে শীর্ষস্থান দখলে নিল আতলেতিকো
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না: তামিম
১৬ জুন, ২০২৫ ১৬:৪৮ -
অবশেষে সাদমানের ফিফটি, দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩ -
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫২ -
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১৩ -
মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫২ -
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার বাংলাদেশের
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:০৮ -
ব্যালন ডি আর ঘোষণা আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৩ -
আজ সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা
২ নভেম্বর, ২০২৪ ১০:২৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


