English Version
আপডেট : ১৮ জুন, ২০১৮ ০০:৪৬

খেলার ১৯ মিনিটেই জাদু দেখাল ব্রাজিল!

অনলাইন ডেস্ক
খেলার ১৯ মিনিটেই জাদু দেখাল ব্রাজিল!

রাশিয়া বিশ্বকাপের প্রথম খেলায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই দুর্দান্ত খেলছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই বেশ কয়েকবার গোল কারার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ব্রাজিল। তবে খেলার ১৯মিনিটে গোল করেন কৌতিনহো।

সুইজারল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামছে ব্রাজিল। যদি নেইমারের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছিল যে, নেইমার খেলার জন্য শতভাগ ফিট নয়। তবে শেষ পর্যন্ত মাঠে নেমেছে নেইমার।

ব্রাজিল একাদশ : অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্দা, মার্সেলো, পওলিনহো, ক্যাসেমিরো, কৌতিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল হেসুস এবং নেইমার।

সুইজারল্যান্ড একাদশ: ইয়ান সোমার, মানুয়েল আকানজি, হারিস সেফেরোভিচ, স্তেফান লিখস্টাইনার, গ্রানিত ঝাকা, ভালোন বেহরামি, রিকার্দো রদ্রিগেজ, স্তেভেন জুবার, হেরদান শাকিরি, ফাবিয়ান শায়ের।