English Version
আপডেট : ১০ জুন, ২০১৮ ১৫:১৬

ভারতকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক
ভারতকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

দাপুটে বোলিংয়ে পর ব্যাট হাতেও জ্বলে উঠলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। যার ফলে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে এশিয়া কাপের ফাইনালে টসে জিতে ভারতীয় মেয়েদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশি মেয়েদের বোলিং তোপে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১২ রান করে ভারত। ১১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে সালমা বাহিনী।