English Version
আপডেট : ১০ জুন, ২০১৮ ১২:৩৩

টসে জিতে ফিল্ডিংয়ে সালমা বাহিনী

অনলাইন ডেস্ক
টসে জিতে ফিল্ডিংয়ে সালমা বাহিনী

সপ্তমবারের মতো নারীদের এশিয়া কাপের শিরোপা ঘরে তোলার মিশনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। যদিও গ্রুপ পর্বে ভারতকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

রোববার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-১, গাজী টিভি। যদিও এবারে নারীদের এশিয়া কাপের আগের ম্যাচগুলো কোনো টিভি চ্যানেল সম্প্রচার করেনি।

এশিয়া কাপের ছয় আসরের সবকটিতেই চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে ভারত। অন্যদিকে এবারই প্র্রথমবার ফাইনালে উঠেছে বাংলাদেশ। তাই বলা চলে একেবারেই অনভিজ্ঞ একটি দল বাংলাদেশ।

যদিও ফাইনালের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সুখকর নয়। কারণ ফাইনাল মানেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। পুরুষ ক্রিকেটে বিভিন্ন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের ইতিহাস পর্যালোচনা করলে নারীদের সামনে কঠিন এক চ্যালেঞ্জই অপেক্ষা করছে।

এবারের এশিয়া কাপও হচ্ছে গত দুই আসরের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে। এর আগের চার আসর হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। আগে পরের সব আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। চারবার ফাইনালে গিয়েছিল শ্রীলঙ্কা আর বাকি দুইবার ফাইনাল খেলেছে পাকিস্তান।