English Version
আপডেট : ৩১ মে, ২০১৮ ১৩:০১

ভারতে দলের সঙ্গে যোগ দিতে দেশ ছাড়লেন সাকিব

অনলাইন ডেস্ক
ভারতে দলের সঙ্গে যোগ দিতে দেশ ছাড়লেন সাকিব

দেরাদুনে অবস্থানরত দলের সঙ্গে যোগ দিতে দেশ ছেড়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুসহ তিনি ভারতের উদ্দেশে দেশ ত্যাগ করেন।   সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানকে ছাড়াই মঙ্গলবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারত রওনা হন দলের অন্য সদস্যরা। সেখানে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ।   ৩, ৫ ও ৭ জুন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হতে সময় নেবে দুই সপ্তাহেরও কম। মুস্তাফিজ তাই সিরিজ থেকেই ছিটকে পড়েন। সাকিব ও তামিম একটু পরে যাবেন। দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু মুস্তাফিজের সেই সুযোগ নেই।