English Version
আপডেট : ২৯ মে, ২০১৮ ১৫:১৮

সংসদ নির্বাচন করবেন মাশরাফি-সাকিব

অনলাইন ডেস্ক
সংসদ নির্বাচন করবেন মাশরাফি-সাকিব

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নড়াইল থেকে নির্বাচন করবেন মাশরাফি।তবে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি বলেননি মন্ত্রী।

মঙ্গলবার দুপুরে একনেক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সংসদ নির্বাচনে অংশ নেবেন সাকিব আল হাসানও। তবে, তিনি কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন, নিশ্চিত করে জানাননি পরিকল্পনা মন্ত্রী।

মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে সবাই তাকে সহায়তা করবেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তারপরও তাকে সহায়তা করবেন। কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি এখন বলা যাবে না।

তিনি আরো বলেন, আমার ভোট ব্যাংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন। আমি যখন নির্বাচন করি ৪৮ বছর বয়সে, তখন আকরাম খানসহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন। এখন মাশরাফি, সাকিব অনেক কম বয়সে নির্বাচন করবে। আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম, আবার পদত্যাগও করেছি। আমি পদত্যাগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেতো।