English Version
আপডেট : ২৯ মে, ২০১৮ ১১:৫৭

মোস্তাফিজকে ছাড়াই টাইগারদের ভারতযাত্রা

অনলাইন ডেস্ক
মোস্তাফিজকে ছাড়াই টাইগারদের ভারতযাত্রা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু এই সফরে নেই মোস্তাফিজুর রহমান। তিনি প্রথমে ১৫ সদস্যের স্কোয়াডে থাকলেও পরে ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে ম্যাচ খেলতে তামিম ইকবাল এখন লন্ডনে রয়েছেন। এই ম্যাচ শেষ করে তিনি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন। ভারতের দেরাদুনে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫ ও ৭ জুন। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

এই সিরিজ শেষ করে দেশে ফিরে কয়েকদিন পরই ওয়েস্ট ইন্ডিজে যাবে টাইগাররা। আগামী জুলাই ও আগস্টে অনুষ্ঠেয় ওই সিরিজে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।