English Version
আপডেট : ২৮ মে, ২০১৮ ১৩:৪৫

দেশে ফিরে আফগানিস্থান সিরিজ নিয়ে যা বললেন সাকিব

অনলাইন ডেস্ক
দেশে ফিরে আফগানিস্থান সিরিজ নিয়ে যা বললেন সাকিব

আইপিএল শেষ করে ঢাকায় ফিরলেন সাকিব আল হাসান। আজ সোমবার (২৮ মে) দুপুরে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে অ্যালাইনা সহ মুম্বাই থেকে ঢাকায় আসেন তিনি।

আইপিএলে হয়েও হলো না সাকিবের হ্যাটট্রিক শিরোপা ছোঁয়া। রবিবার চেন্নাই সুপার কিংসের কাছে হেরে স্বপ্ন ভাঙ্গে শিরোপার। রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তার দল সানরাইজার্স হায়দ্রাবাদকে।

বাংলাদেশি তারকা সাকিব আল হাসান এবারই আইপিএলে দলের হয়ে প্রতিটি ম্যাচ খেলেছেন। বল হাতে সাকিব যতটাই উজ্জ্বল ছিলেন ব্যাট হাতে ছিলেন ততটাই মলিন।

দলটির হয়ে তিনি ১৭ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ২৩৯ রান। আর বল হাতে নিয়েছেন ১৪টি উইকেট। এবারের আসরে সাকিব আল হাসানের এক ইনিংসে সর্বোচ্চ রান ছিল ৩৫। ব্যাটিং গড় ২১.৭২। বোলিংয়ে সাকিবের বেস্ট বোলিং ফিগার ২/১৮। বোলিং গড় ৩২.৫৭। ইকোনোমি রেট ৮.০০।

দেশে ফিরে আফগানিস্থান সিরিজ নিয়ে সাকিব জানান, ‘আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশই ফেভারিট। সঠিক ভাবে পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেলে সাফল্য আসবেই।’

আগামীকাল আফগান সিরিজের জন্য দেশ ছাড়বে টাইগাররা।