অাইপিএল থেকে ফিরে নানা সমস্যায় জর্জরিত মোস্তাফিজ
মোস্তাফিজুর রহমান বাংলাদেশের উদীয়মান ক্রিকেটারদের মধ্যে অন্যতম। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি তার প্রথম দুই ম্যাচে এগারোটি উইকেট লাভ করেন। কাটার মাস্টার খ্যাত এ খেলোয়াড় আন্তর্জাতিক এবং টেস্টের অভিষেকে ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ নির্বাচিত হন। আইসিসি ঘোষিত ২০১৫ বর্ষসেরা দলেও অন্তর্ভুক্ত হন মোস্তাফিজ।
এদিকে আর কয়েকদিন পরই টাইগারদের আফগান সিরিজ। তবে আসন্ন এই সিরিজে মোস্তাফিজকে নিয়ে শুরু হয়েছে শঙ্কা। টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পালন করা কোর্টনি ওয়ালশ এমনই এক শঙ্কার কথা জানিয়েছেন।
রবিবার (২৭ মে) কোর্টনি ওয়ালশ জানান, ‘মোস্তাফিজ এখনো পুরোপুরি ফিট না। তার সমস্যা কাঁধে না, পায়ের আঙ্গুলে।’
টাইগারদের এই বোলিং কোচ বলেন, ‘দুর্ভাগ্যবশত এখন তার পায়ের আঙ্গুলে কিছুটা সমস্যা আছে। আমরা কয়েকদিন তাকে বিশ্রামে রেখেছি। আফগানিস্তান সিরিজে আমরা তাকে জ্বলে উঠতে দেখতে চাই।’
‘তার কিছুটা উন্নতি হয়েছে। শক্তি ফিরে এসেছে। সে আবার দ্রুত গতিতে বল করছে। কিন্তু আমরা যতটুকু চাই ততোটুকু না। কিন্তু আমি মনে করি, মোস্তাফিজ সেই পর্যায়ে পৌঁছানোর পথে রয়েছে। ভারতে সে যদি পুরোপুরি ফিট থাকে তাহলে আশা করি সে ভালো কিছু করবে।’
আফগানিস্থান দল নিয়ে কোর্টনি ওয়ালশ বলেন, ‘তারা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে। আমরা এ নিয়ে সতর্ক। আশা করি, সিরিজটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
আগামী ২৯ মে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরেজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩,দ৫ ও ৭ জুন। দেরাদুনে প্রতিদিন ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।


