English Version
আপডেট : ২৪ মে, ২০১৮ ১৪:৪৬

নাসিরের অস্ত্রোপচার সিডনিতে!

অনলাইন ডেস্ক
নাসিরের অস্ত্রোপচার সিডনিতে!

নাসির হোসেনের উন্নত চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে। আগামী ৫ জুন সিডনিতে তার অস্ত্রোপচারের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। গত মাসে ফুটবল খেলার সময় নাসিরের লিগামেন্ট ছিঁড়ে যায়।

এদিকে মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তাসকিন আহমেদ লেখেন- এমন ব্যাক পেইন যে বিছানা থেকে নামতে পারছি না।

বুধবার তাসকিন জানতে পারেন তার মেরুদণ্ডের লোয়ার ডিক্সে জেল শুকিয়ে গেছে। অস্ত্রোপচার না লাগলেও ইনজেকশন নিতে হবে।

তাসকিনের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, তাসকিনের মেরুদণ্ডের লোয়ার ডিক্সের আমরা এমআরআই করিয়েছি, যা দেখলাম তাতে অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলে মনে হয় না। আবার ফিজিওথেরাপিতেও ভালো হচ্ছে না। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি কাল (আজ) একটা ইনজেকশন পুশ করব। আশা করি, তাতে হয়ত অবস্থার উন্নতি হতে পারে।